নিউজ পোল ব্যুরো: ডিজিটাল অর্থনৈতিক দুনিয়ায় (UPI) ইতিমধ্যেই বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের তৈরি এই উদ্ভাবনী প্রযুক্তি বর্তমানে বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা স্বীকৃতি দিয়েছে যে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হল ভারতের UPI। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার সংসদে এই তথ্য প্রকাশ করেন। মন্ত্রীর মতে, IMF-এর রিপোর্ট অনুযায়ী, জুন ২০২৫ পর্যন্ত UPI হল সর্বাধিক রিয়েল-টাইম লেনদেন সম্পন্ন করা পেমেন্ট সিস্টেম।
আরও পড়ুন:chromosome: পুরুষ লুপ্ত হয়ে যাবে? ওয়াই ক্রোমোজোম হারানোর নেপথ্যের চাঞ্চল্যকর বৈজ্ঞানিক বিশ্লেষণ
এর আগে ২০২৪ সালের রিপোর্টে দেখা গিয়েছে, UPI-তে ১২৯.৩ বিলিয়ন লেনদেন হয়েছে এবং এর মাধ্যমে বৈশ্বিক ৪৯% ছাড়িয়েছে। সেই হিসেবে UPI বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে। ব্রাজিলকে রাখা হয়েছে দ্বিতীয়, থাইল্যান্ডকে তৃতীয় এবং চীনের অবস্থান চতুর্থ স্থানে। এই সাফল্য ভারতের ডিজিটাল অর্থনীতির গুরুত্ব আরও প্রমাণ করছে। UPI ২০১৬ সালে (NPCI) দ্বারা চালু করা হয়। এটি বিভিন্ন ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ্লিকেশনকে একক প্ল্যাটফর্মে সংযুক্ত করে, যার ফলে অত্যন্ত সহজ হয়ে যায়। UPI ব্যবহারকারী তার ব্যাংক অ্যাকাউন্টকে যেকোনো UPI-সাপোর্টেড অ্যাপের সঙ্গে লিঙ্ক করতে পারে, যেমন বা ব্যাংকের নিজস্ব অ্যাপ। ব্যবহারকারীরা একটি UPI ID পান, যা দেখতে ইমেল আইডির মতো, এবং যার মাধ্যমে তারা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড ছাড়াই টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারেন।
UPI শুধু টাকা লেনদেনের মাধ্যম নয়, এটি bill payments, mobile recharge, subscriptions, online shopping এবং অফলাইন দোকানেও সহজ পেমেন্টের সুবিধা দেয়। দোকানে QR কোড স্ক্যান করলেই কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হয়। কেন্দ্রীয় সরকার এবং NPCI এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে সহায়তা করতে বিভিন্ন পদক্ষেপ করছে। এইভাবে, UPI কেবল ভারতের নয়, বরং বৈশ্বিকভাবে ডিজিটাল পেমেন্টের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করছে এবং তা বিশ্বের অন্যান্য দেশেও মডেল হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
