chromosome: পুরুষ লুপ্ত হয়ে যাবে? ওয়াই ক্রোমোজোম হারানোর নেপথ্যের চাঞ্চল্যকর বৈজ্ঞানিক বিশ্লেষণ

বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মাতৃগর্ভে পুরুষ ভ্রূণের গঠন মূলত নির্ভর করে বাবার দেওয়া ওয়াই (Y chromosome) ও মায়ের দেওয়া এক্স (X chromosome) এই দুই সেক্স ক্রোমোজোমের মিলিত প্রভাবের উপর। কিন্তু বিজ্ঞানীদের দাবি, লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা নেওয়া এই ওয়াই ক্রোমোজ়ম ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ছে। বিবর্তন প্রক্রিয়ার দীর্ঘ যাত্রায় ওয়াই ক্রোমোজোমের জিন দ্রুত হ্রাস পেয়েছে (Gene loss), ফলে উঠেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন—এভাবে চললে কি একদিন পুরুষ মানবজাতি সত্যিই বিলুপ্ত হয়ে যাবে? এ নিয়ে জোর জল্পনা চলছে বৈজ্ঞানিক মহলে।

আরও পড়ুন: Weather Update : জাঁকিয়ে শীতের আগাম বার্তা! কলকাতা থেকে দার্জিলিং—ঠান্ডা ও কুয়াশার সতর্কতা জারি

জীববিজ্ঞানী জেনি গ্রেভ্‌স প্রথম জানান, প্রায় ৩০ কোটি বছর ধরে ওয়াই ক্রোমোজোম তার ৯৭% জিন হারিয়েছে। তাঁর মতে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক কোটি বছরে ওয়াই পুরোপুরি বিলুপ্তই হয়ে যেতে পারে। তবে গ্রেভ্‌স একই সঙ্গে বলেন, ওয়াই-ই নেই মানেই পুরুষ থাকবে না—এ ধারণা ভুল। তাঁর বক্তব্য, পৃথিবীর বহু স্তন্যপায়ী প্রাণী ও কিছু সরীসৃপের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারক ক্রোমোজ়োম হারিয়েও সেই প্রজাতি বহাল রয়েছে। উদাহরণ হিসেবে ইঁদুরের কয়েকটি প্রজাতি—এলোবিয়াস টানক্রেই এবং এলোবিয়াস অ্যালাইকাস—যাদের শরীরে ওয়াই নেই; শুধুই এক্স ক্রোমোজোম বিদ্যমান। সেখানে লিঙ্গ নির্ধারণের কাজে অন্য ক্রোমোজোম দায়িত্ব নিয়েছে। টোকুডাইয়া ওসিমেসিস নামের আরেক ইঁদুরের ক্ষেত্রেও ওয়াই-এর বদলে সম্পূর্ণ নতুন ক্রোমোজ়োম দেখা গেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

গ্রেভ্‌সের মতে, মানুষের শরীরেও ভবিষ্যতে ওয়াই-এর কাজ কোনও নতুন ক্রোমোজোম গ্রহণ করতে পারে, যা পুরুষ বা তাদের প্রজননক্ষমতাকে কোনওভাবেই বাধাগ্রস্ত করবে না। তাদের মতে, male extinction theory বাস্তবে ততটা সহজ নয়।

তবে সব বিজ্ঞানী এই বক্তব্য মানেন না। বিবর্তনবাদী জীববিজ্ঞানী জেন হিউজেস বলেন, ওয়াই ক্রোমোজোম এখন আর তেমন হারে জিন হারাচ্ছে না, বরং স্থিতিশীল হয়েছে। তিনি ২০১২ সালের গবেষণায় দেখান, গত ২.৫ কোটি বছরে ওয়াই-এর জিন হারানো প্রায় বন্ধ। তাঁর মতে, ওয়াই-এর বাকি থাকা জিন এতটাই গুরুত্বপূর্ণ যে মানবদেহ নিজেই সেগিকে রক্ষা করে চলছে। তাই এটি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কম।

গ্রেভ্‌স অবশ্য বলেন, ওয়াই ক্রোমোজোম সাম্প্রতিক কিছু নিষ্ক্রিয় জিনের উদ্ভব তার বিলুপ্তির ইঙ্গিতই দেয়। তবে গবেষকরা একমত—প্রথম দিককার ৮০০ জিনের মধ্যে আজ ওয়াই-তে মাত্র ৩% জিন রয়েছে। এই ক্ষয়ই তাকে বিপন্ন করেছে, আর এ বিতর্ক এখনও জারি থাকবে বিজ্ঞান মহলে।