নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। টানা কয়েক দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরের মধ্যেই ঘোরাফেরা করছে (Weather Update)। ভোরের দিকে শহরের তাপমাত্রা নেমে আসে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোরের দিক থেকে শীতের আমেজ বেশ ভালোভাবেই টের পাচ্ছেন শহরবাসী (Weather Update)। উত্তরের শুষ্ক হাওয়া বাধাহীন ভাবে রাজ্যে ঢুকছে বলেই পারদ আরও নামছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : BLO : বিএলও-দের পারিশ্রমিক নিয়ে জট কাটল, ৬১ কোটি টাকা ছাড়ল নবান্ন
আলিপুর আবহাওয়া দফতরের (IMD) তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের অস্তিত্ব নেই। ফলে রাজ্য জুড়ে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। পরিষ্কার আকাশের পাশাপাশি রাতের দিকে ঠান্ডা আরও বাড়তে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান—এই জেলাগুলিতে শীতের দাপট আরও স্পষ্ট হবে বলে পূর্বাভাস (Weather Update)। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় আগামী কয়েক দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানে তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশারও দেখা মিলেছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) শীতের প্রভাব ধীরে ধীরে জোরালো হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন সকালবেলা উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে (Weather Update)। এই জেলাগুলির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। কুয়াশার দাপটে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যেও নেমে যেতে পারে বলে আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতেও সকালে কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে দক্ষিণ ও উত্তরবঙ্গ—দুই অংশেই আগামী কয়েক দিন শীতের আমেজ আরও স্পষ্ট হতে চলেছে (Weather Update)।
