নিউজ পোল ব্যুরো: তিনি কেবলমাত্র একজন সুপারস্টার (Bengali Superstar Dev) নন, একই সঙ্গে তিনি জনপ্রতিনিধি দেব তথা দীপক অধিকারী(MP Dipak Adhikari)। বাংলা সিনেমার পর্দায় তার ঝলক (Tollywood Actor Dev) যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই বাস্তব জীবনে তার মানবিক রূপ বারবার আলোচনায় উঠে এসেছে। যে কোনও বিপন্ন মানুষের ডাকে সাড়া দিতে কখনও পিছপা হননি তিনি। এবারের দুর্গাপুজোর(Durga Puja 2025) মরশুমেও তার ব্যতিক্রম ঘটল না। নতুন ছবি (Raghu Dakat Movie) মুক্তির প্রচার নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, এক অসহায় বৃদ্ধর জন্য সাহায্যের হাত বাড়াতে সময় বের করলেন দেব।
মহাপঞ্চমীর দুপুরে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় (Viral Post on Facebook) ভাইরাল হয়ে যায় একটি ছবি। উত্তর কলকাতার (Binodini Theatre) সংলগ্ন রাস্তায় সাহায্যের আবেদন জানাচ্ছেন এক বৃদ্ধ। নাম চিরঞ্জিৎ সেনগুপ্ত। একসময় ফল বিক্রি করেই সংসার চালাতেন তিনি। পরিবারে ছিলেন স্ত্রী, একমাত্র পুত্র ও একটি নাতনি। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিনের ব্যবধানে স্ত্রী ও ছেলেকে হারান তিনি। পরপর এই দুই আঘাতে শোকসন্তপ্ত চিরঞ্জিৎবাবু একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন। কিন্তু নাতনির মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেন। বর্তমানে ক্যানসারে (Cancer Patient) আক্রান্ত ওই বৃদ্ধকে হাতিবাগানের জনাকীর্ণ রাস্তায় ভিক্ষার মতো সাহায্য চাইতে দেখা যায়। সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই (Social Media Viral News) হয়ে পড়ে।

এমন করুণ আর্তি নজরে আসতেই দেব নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি শেয়ার করেন। তিনি স্পষ্ট লেখেন, “আমি ওই বৃদ্ধের পাশে দাঁড়াতে চাই, সাহায্য করতে চাই। কেউ যদি যোগাযোগ করিয়ে দিতে পারেন তবে কৃতজ্ঞ থাকব।” সুপারস্টারের এই আহ্বান দেখে নেটিজেনরা মুগ্ধ হন। তারা দেবকে কেবলমাত্র সুপারস্টার নয়, সত্যিকারের মানবিক মানুষ হিসেবেও কুর্নিশ জানান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
আসলে এ প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, আবার কারও আর্থিক সঙ্কট মিটিয়েছেন। নিজের সাংসদ দায়িত্বের বাইরে গিয়েও তিনি মানুষের জন্য কাজ করেছেন। ফলে এবারের দুর্গোৎসবেও (Pujo 2025 Kolkata) যখন সবাই উৎসবে মেতে উঠেছেন, তখনও অন্যের দুঃখ লাঘবে ব্যস্ত হলেন সুপারস্টার দেব। ফলে অনুরাগীদের কাছে তিনি যে কেবল ‘হিরো’ নন, বরং মানুষের বন্ধু সেটাই আরও একবার প্রমাণিত হল।
