নিউজ পোল ব্যুরো: আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় (California) নৌসেনার একটি আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান (Jet Crashes) ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনাটি ঘটে লিমোর নাভাল এয়ার স্টেশনের সংলগ্ন এলাকায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশে হঠাৎই বিকট শব্দ শোনা যায়। তারপরই বিশাল একটি আগুনের গোলা দেখা যায় মাটিতে। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। দুর্ঘটনার (Jet Crashes) পর ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিমানটি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। তবে, দুর্ঘটনার ঠিক আগে পাইলট (Pilot) নিজেকে বিমান থেকে ইজেক্ট করতে সক্ষম হন। যদিও এতে তিনি গুরুতর আহত হন, তবে প্রাণে বেঁচে যান। দ্রুত তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা গিয়েছে।মার্কিন নৌসেনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার (Jet Crashes) কারণ জানার জন্য। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বিশ্বজুড়ে সাম্প্রতিক কালে একের পর এক বিমান দুর্ঘটনায় আশঙ্কার মেঘ জমেছে। কিছুদিন আগেই ইতালির একটি সড়কে ভেঙে পড়েছিল একটি সামরিক বিমান, তাতে মৃত্যু হয় দু’জনের। এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্কুলের ওপর ভেঙে পড়েছিল একটি এফ-৭ যুদ্ধবিমান, প্রাণ হারান ৩১ জন, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। এছাড়াও আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারিয়েছিলেন ২৮১ জন যাত্রী ও ক্রু। এই ধারাবাহিক দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে বৈমানিক নিরাপত্তা ও প্রযুক্তিগত নজরদারির উপর। আকাশপথে যাতায়াতে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
