Alipurduar: ট্যাংরাকাণ্ডের ছায়া, বন দফতরের কোয়ার্টার থেকে উদ্ধার ৩ জনের দেহ

breakingnews অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরোঃ ট্যাংরাকাণ্ডের ছায়া এবার উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে বন দফতরের (Forest Office) অফিস কোয়ার্টার থেকে উদ্ধার একই পরিবারের তিনজনের দেহ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার ট্যাংরায় তিন মহিলার দেহ উদ্ধার ঘিরে এমনিতেই উত্তাল হয়েছিল রাজ্য। তার পর ফের একই রকম ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মাদারিহাটে বন দফতরের রেঞ্জ অফিসের কোয়ার্টার থেকে ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। খুন নাকি আত্মহত্যা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার মাদারিহাট রেঞ্জ অফিসের কোয়ার্টার থেকে উদ্ধার হয় বিবি ওরাওঁ নামে এক মহিলার ঝুলন্ত দেহ। মহিলার পাশেই পড়ে ছিল তাঁর ছেলে রবি ওরাওঁয়ের দেহ তার কিছুটা দূরে মহিলার নাতি বিবেকের দেহ। চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাদারিহাট থানার পুলিশ আধিকারিকরা। কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ Yunus-Modi: মতবিরোধের মাঝেও ‘অল ইজ ওয়েল’ দাবি ইউনুসের

পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশ থেকে কিছু ছাইও উদ্ধার হয়েছে। বিনোদ ওরাও যিনি আলিপুরদুয়ারের (Alipurduar) জলদাপাড়া জাতীয় উদ্যানের মাহুত তাঁর স্ত্রী সোমবার সকালে তিনজনের ঝুলন্ত দেহ দেখতে পান। পারিবারিক অশান্তি ছিল না বলেও  দাবি করা হয়েছে। তাহলে কি কারণে এই মৃত্যু তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার ট্যাংরাতে ৩ মহিলার দেহ । সেই মৃত্যুতে ছিল পরতে পরতে রহস্য। প্রথমে আত্মহত্যার ঘটনা বলে ভাবা হলেও পরে সামনে আসে খুনের কথা। দে পরিবারের দুই ছেলে মিলেই করেছিল খুন। এই খুনের কথা স্বীকার করেছে তারা। পুলিশকে জানিয়েছে দেনার কারনেই এই পথ তারা বেছে নিয়েছিল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/