Japan: জাপানের ইতিহাসে নতুন অধ্যায়, প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানাই তাকাইচি, শুভেচ্ছাবার্তা মোদীর

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: জাপানের (Japan) রাজনৈতিক ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায়। দেশটি প্রথমবারের মতো একজন মহিলাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করতে চলেছে। কট্টরপন্থী রাজনীতির পরিচিত মুখ, সানাই তাকাইচি মঙ্গলবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা সানাই একইসঙ্গে হলেন জাপানের (Japan) ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন: Narendra Modi: উৎসবের আলোর মাঝে কূটনৈতিক বার্তা, মোদী-নেতানিয়াহু বন্ধুত্বে নতুন ছোঁয়াবার্তা, মোদী-নেতানিয়াহু বন্ধুত্বে নতুন ছোঁয়া

সানাই তাকাইচির নেতৃত্বে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), যা সম্প্রতি নির্বাচনে হেরে গিয়েছিল, দক্ষিণপন্থী দলগুলির সঙ্গে জোট গড়ে ফের ক্ষমতায় ফিরে আসে। শিগেরু ইশিবার পদত্যাগের পর তাকাইচিই দায়িত্ব গ্রহণ করছেন। তার নির্বাচিত হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রী মোদী এক্স (সাবেক টুইটার)-এ জাপানি ভাষায় শুভেচ্ছা বার্তায় লেখেন, “জাপানের (Japan) প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সানাই তাকাইচিকে আন্তরিক অভিনন্দন। ভারত ও জাপানের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে তার সঙ্গে কাজ করতে আগ্রহী। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতাবস্থা ও উন্নয়নের জন্য এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও সানাই রাজনীতিতে পরিচিত কট্টর দক্ষিণপন্থী ভাবনার জন্য। সমলিঙ্গ বিবাহের বিরোধিতা, দম্পতিদের পৃথক পদবির বিরুদ্ধ মত, এবং তাইওয়ানের পক্ষে সরব অবস্থান তাকে জাপানি রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। প্রয়াত শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সানাই, বারবারই প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই তাকে জাপানের ‘আয়রন লেডি’ বলেও অভিহিত করছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole