Rishabh Pant Comeback : ফিরছেন ঋষভ পন্থ। ব্রাত্য শামি!

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অপেক্ষার অবসান! চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছেন ঋষভ পন্থ (Rishabh Panth)। ইংল্যান্ড সিরিজে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এরপর এতদিন মাঠের বাইরে ছিলেন পন্থ। এবার কামব্যাক ঘটতে চলেছে তাঁর। এর জন্য বেছে নিয়েছেন লাল বলের ক্রিকেটকেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় দলের জার্সিতে দেখা যেতে চলেছে ঋষভকে। অক্টোবরের শেষেই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা (South Africa) এ (A) দল। ভারতীয় A দলের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। এই সিরিজেই কামব্যাক করছেন পন্থ। ভারতীয় এ (A) দলকে নেতৃত্বও দেবেন তিনি। এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সেই দলে সবার জায়গা হলেও নেই নাম মহম্মদ শামির নাম। রঞ্জির প্রথম ম্যাচ ভালো বল করেও ব্রাত্য রয়ে গেলেন তিনি।

আরও পড়ুন:London Kalibari : বিদেশের মাটিতে মায়ের আগমন! লন্ডন কালীবাড়ির পুজোয় চার দশকের ঐতিহ্যের আলো

জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে চতুর্থ টেস্টের পর থেকেই বিশ্রামে ছিলেন। ধীরে ধীরে চালিয়েছেন রিহ্যাব। খেলেননি এশিয়া কাপে এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধেও। ডাক পাননি অস্ট্রেলিয়া (Australia) সফরের দলেও। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করে কোনও ঝুঁকি নিতে চাননি নির্বাচকরাও। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সিরিজের আগে ম্যাচ ফিট হওয়ার জন্য ভারতীয় (India) এ (A) দলে ফিরলেন পন্থ।

এই দু’টি টেস্ট ম্যাচ হবে চারদিনের। দু’টি টেস্টেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ। ভাইস ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে সাই সুদর্শনকে। ৩০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ শুরু ৬ নভেম্বর থেকে। এই সফরের দলে ডাক পেয়েছেন কেএল রাহুল (KL Rahul), ধ্রুব জুরেল (Dhruv Jurel), মহম্মদ সিরাজও (MD Siraj)। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতির কারণে ভারতীয় A দলের হয়ে দ্বিতীয় টেস্টে খেলবেন তাঁরা। প্রথম ম্যাচের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন নারায়ণ জগদীশন, রজত পতিদার, আয়ুষ মাত্রে, আয়ুষ বাদোনিরা। দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন, আকাশ দীপ, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণ, আকাশদীপরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল-

ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ অধিনায়ক), নারায়ণ জগদীশন, আয়ুষ মাত্রে, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বাদোনি, সারাংশ জৈন

দ্বিতীয় ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড

ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আকাশদীপ