President Draupadi Murmu : টানা দ্বিতীয়বার ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেডকে সম্মান জানালেন রাষ্ট্রপতি মুর্মু

ক্রীড়া দেশ সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে শিরোপা জয়ের জন্য বুধবার নর্থইস্ট ইউনাইটেড এফসিকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। তিনি রাষ্ট্রপতি ভবনে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NEUFC) দলকে ‘প্রেসিডেন্টস কাপ’ও প্রদান করেন, যা চ্যাম্পিয়নকে দেওয়া তিনটি মর্যাদাপূর্ণ ট্রফির মধ্যে একটি।১৯৫৬ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদ কর্তৃক প্রতিষ্ঠিত ‘প্রেসিডেন্টস কাপ’ শ্রেষ্ঠত্ব এবং সম্মানের প্রতীক হয়ে উঠেছে যা এই টুর্নামেন্টের সঙ্গে জাতির ঐতিহ্যের গভীর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন: Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য মোদীর মন্ত্রিসভার অনুমোদন পাশ

ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সোসাইটি এবং ডুরান্ড কাপ আয়োজক কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রাষ্ট্রপতি (President Draupadi Murmu) NEUFC মালিক জন আব্রাহাম, অধিনায়ক রিডিম ত্লাং এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মন্দার তামহানের হাতে ট্রফিটি হস্তান্তর করেন। রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে বিজয়ী দল এবং আয়োজক কমিটির একটি ছবির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।সল্টলেকের যুবভারতীতে টানা দুইবার ডুরান্ড কাপ (Durand Cup Final) চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। স্বপ্নভঙ্গের ডায়মন্ড হারবার এফসির। বাজিমাত করল জন আব্রাহামের দল। ৬-১ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হাইল্যান্ডাররা। যুবভারতীতে উৎসবে মেতে উঠেছিলেন নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকরাও।

নর্থইস্ট কোচ বলেন, “ডায়মন্ড হারবার খুব ভালো দল। তবে আজ ওদের দিন ছিল না। কোচ এবং খেলোয়াড়েরা খুবই ভালো। এই কয়েক বছরে ওরা যেভাবে নিজেদের উন্নতি করেছে তা অসাধারণ। আশা করছি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে খুব শীঘ্রই ওরা আইএসএল খেলবে। আমি আমার দলকে নিয়ে খুশি। জিতে ভালো লাগছে। তবে ওদের দলের মান অনুযায়ী, রেজাল্ট ৬-১ হওয়া উচিত হয়নি, ৩-১ হতে পারত। তবে এটাই ফুটবল। একটা দলকে জিততেই হবে, সে ব্যবধান যাই হোক না কেন। কোনও একজন খেলোয়াড়কে কৃতিত্ব দেব না, সকলের মিলিত সাফল্য।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole