নিউজ পোল ব্যুরো: নভেম্বরের মাঝামাঝি এসেও শীতের আমেজ যেন পুরোপুরি উধাও (Weather Update)। ভোরবেলার হালকা শিরশিরানি নেই, রাতেও নেই সেই পরিচিত ঠান্ডা। বরং দিনের বেলায় গরম ও অস্বস্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের আকাশে এখন শীতের ছোঁয়া মিলছে না বললেই চলে। শহরে ফ্যান ছাড়া টানা থাকা দায় হয়ে দাঁড়িয়েছে (Weather Update)। শীতবিলাসীরা তাই কপালে হাত দিয়ে অপেক্ষায়, কবে ফিরবে কাঙ্ক্ষিত শীত? আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, নভেম্বর মাসে আর তেমন শীত নামার সম্ভাবনা নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পরই ফের শীত তার দাপট দেখাতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Low Pressure) ও ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) প্রভাবেই বাড়ছে আর্দ্রতা। বাতাসে আর্দ্রতা বাড়লেই তাপমাত্রা উপরে ওঠে, স্বাভাবিকভাবেই শীত দুর্বল হয়ে পড়ে (Weather Update)।
হাওয়া অফিসের মতে, শনি থেকে রবি পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর চারদিন তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না (Weather Update)। একই সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে সামান্য বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনাও রয়েছে। আর ভোররাত ও সকালে কুয়াশার দাপটে কমে যেতে পারে দৃশ্যমানতা। ফলে যানবাহন চলাচলেও সতর্কতার প্রয়োজন। এদিকে, উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) শীতের আমেজ কমতে শুরু করেছে। দার্জিলিং এবং পার্বত্য অঞ্চলে বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে পার্বত্য অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে। এই সপ্তাহে উত্তরবঙ্গেও সামগ্রিক তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
বিশেষজ্ঞদের মতে, ঘন কুয়াশা (Fog Alert) এবার কয়েকদিন স্থায়ী হতে পারে। শীত পুরোপুরি নামার আগে এই কুয়াশাই হবে সকালবেলার সবচেয়ে বড় পরিচিতি। তবে ডিসেম্বরের আগে দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ—কোনও জায়গাতেই জোরালো শীতের প্রত্যাবর্তন নেই। সব মিলিয়ে আবহাওয়ার এই হঠাৎ বদলে সাধারণ মানুষের মধ্যে যেমন অস্বস্তি বাড়ছে, তেমনই শীতপ্রেমীরাও অপেক্ষায়—আর কতদিন পরে নামবে প্রকৃত শীত (Weather Update)?
