Kolkata Metro : দিল্লির বিস্ফোরণ থেকে শিক্ষা, কলকাতা মেট্রোয় এআই-চালিত নজরদারি—নিরাপত্তা দ্বিগুণ করার পথে কর্তৃপক্ষ

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: দিল্লির (Delhi ) লালকেল্লা মেট্রো স্টেশনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যুর পর দেশের মেট্রো রেল পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার পরই কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে। বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ঘটনার সূত্রপাত ১০ নভেম্বর সন্ধ্যায়, যখন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের (Metro Station) বাইরে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। তদন্তে উঠে আসে, গাড়িটি দীর্ঘক্ষণ স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকলেও তা নজরদারি ব্যবস্থার চোখ এড়িয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এত বড় নাশকতার ছক কীভাবে অনায়াসে বাস্তবায়িত হল? কেন স্ক্যানার বা নিরাপত্তারক্ষীরা গাড়িটি সম্পর্কে সন্দেহ করেননি? এই সমস্ত প্রশ্নই কলকাতা মেট্রোর (Kolkata Metro) নিরাপত্তা খতিয়ে দেখার ক্ষেত্রে নতুন করে ভাবনার পথ খুলে দেয়।

আরও পড়ুন : Mamata Banerjee : ‘টেলিভিশন হোক সামাজিক চেতনার শক্তিশালী মাধ্যম’, টেলি অ্যাকাডেমি পুরস্কারে বার্তা মুখ্যমন্ত্রীর

নিরাপত্তা বাড়াতে কর্তৃপক্ষের পরিকল্পনা, এআই-চালিত অত্যাধুনিক ক্যামেরা বিভিন্ন মেট্রো স্টেশনের (Metro Station) ভিতরে ও বাইরে স্থাপন করা হবে। এই ক্যামেরাগুলি এমনভাবে কাজ করবে যে কোনও সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা গাড়ি অ্যালগরিদমের নজরদারি এড়িয়ে যেতে পারবে না। এআই (AI) সিস্টেম এমনকি অবৈধ প্রবেশ, অস্বাভাবিক গতিবিধি, কিংবা সম্ভাব্য নাশকতার আভাস পাওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোলরুমে সতর্কবার্তা পাঠাতে সক্ষম হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক সময় প্রচলিত স্ক্যানারের সীমাবদ্ধতার কারণে বিপজ্জনক বস্তু বা সন্দেহজনক ব্যক্তি চোখ এড়িয়ে যায়। কিন্তু এআই-চালিত স্মার্ট ক্যামেরা এসব ঘাটতি অনেকটাই পূরণ করবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি সম্ভাব্য ঝুঁকি আগেভাগেই শনাক্ত করতে পারবে বলে দুর্ঘটনা বা নাশকতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এমনকি কেউ যদি মেট্রো লাইনে ঝাঁপ দিতে উদ্যত হন, সেটিও সময় থাকতেই শনাক্ত করে সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে। যদিও কবে থেকে এই নতুন নজরদারি ব্যবস্থা কার্যকর হবে, কিংবা কোন কোন স্টেশনে প্রথমে লাগু করা হবে—তা এখনও স্পষ্ট নয়। তবে কলকাতা মেট্রোর তরফে দাবি, এআই (AI) ব্যবহারের ফলে সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থার মান অনেকটাই বাড়বে এবং যাত্রীদের ভরসা ফিরে আসবে।