নিউজ পোল ব্যুরো: সোশাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে এখন একটাই জিনিসছোট্ট একটা থ্রিডি মূর্তি, যার চেহারা অবিকল আপনার! নাম তার ‘Nano Banana’। হ্যাঁ, ঠিকই পড়ছেন! এই অদ্ভুতুড়ে নামের ট্রেন্ড এখন ভাইরাল ঝড় তুলেছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সবখানেই। তারকাদের থেকে শুরু করে সাধারণ নেটিজেন, সকলেই এখন নিজের ডিজিটাল রূপে হয়ে উঠছেন ‘মিনি মডেল’।
আরও পড়ুন: Underground Village: মাটির নীচে লুকোনো শহর! রূপকথার মতোই রহস্যময় কুবের পেডি
এই ট্রেন্ডের পেছনে রয়েছে Google Gemini AI। হালের এই জনপ্রিয় জেনারেটিভ এআই অ্যাপই নিমেষে বানিয়ে দিচ্ছে আপনার আপলোড করা ছবির আদলে একটি রিয়ালিস্টিক থ্রিডি ফিগার, যা কম্পিউটার ডেস্কের উপর সাজানো রয়েছে একেবারে বাস্তব পরিবেশে। দেখে মনে হবে যেন কোনও হাই-এন্ড থ্রিডি প্রিন্টার দিয়ে বানানো ছোট্ট স্ট্যাচু!
অনেকেই ভাবছেন, “এটা কীভাবে বানাব?” চিন্তা নেই, পুরো প্রসেসটা একেবারে সোজা। চলুন, ধাপে ধাপে জেনে নিই:
Nano Banana বানানোর সহজ পদ্ধতি:
1. প্রথমে Google Gemini অ্যাপটি খুলুন।
2. আপনার যে ছবিটি দিয়ে থ্রিডি মূর্তি বানাতে চান, সেটি আপলোড করুন।
3. প্রম্পট অংশে লিখুন:
“Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk.”
4. সাবমিট করুন। কয়েক সেকেন্ডে তৈরি হয়ে যাবে আপনার থ্রিডি ‘Nano Banana’ মডেল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই মজার ট্রেন্ড এখন শুধু সোশাল মিডিয়ার বিনোদন নয়, এআই ব্যবহার করে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার নতুন উপায়। কেউ বানাচ্ছেন নিজের, কেউ আবার প্রিয়জনের থ্রিডি মডেল। কখনও ডেস্কে, কখনও বইয়ের উপর, কখনও আবার কফি মগের পাশে—সাজিয়ে শেয়ার হচ্ছে মুঠোফোনে একের পর এক দুর্দান্ত ছবি। আপনি চেষ্টা করেছেন তো?
