নিউজ পোল ব্যুরো : যখন শহরের ব্যস্ততা, ট্রাফিক(Traffic) জ্যাম আর ডেডলাইনের চাপ আপনাকে নাকাল করে তোলে। তখন হঠাৎ এক গরম গরম মোমো(Momo)যেন হয়ে ওঠে দিনের সেরা সুখবর। একসময় তিব্বত-নেপালের পাহাড়ি খাবার ছিল এটি, কিন্তু এখন মোমো কলকাতা(Kolkata), দিল্লি(Delhi), বেঙ্গালুরু(Bengaluru) প্রতিটি শহরের রাস্তাঘাট, অফিসপাড়া ও ফুড কোর্টে জায়গা করে নিয়েছে।মোমোর(Momo) জনপ্রিয়তা কেবল স্বাদের জন্য নয়, বরং এর লাইফস্টাইল ফ্যাক্টরের জন্যও।

আজকের শহুরে মানুষ সময় বাঁচাতে চান, অথচ স্বাদে আপস করতে চান না। মোমো এই চাহিদার একদম নিখুঁত উত্তর খেতে হালকা, দেখতে আকর্ষণীয়, আর দামও সাধ্যের মধ্যে। দুপুরের লাঞ্চ, বিকেলের আড্ডা বা রাতের দেরি করে ফেরা সব সময়েই মানিয়ে যায় মোমো।
আরও পড়ুন: Burdwan Incident: ভয়াবহ বাস দুর্ঘটনা,নিরাপত্তা অব্যবস্থায় ফুঁসছে স্থানীয়রা
ফুড ট্রেন্ডের সাথে সাথে এর রূপও বদলাচ্ছে। স্টিমড ও ফ্রাইডের বাইরে এখন আছে তন্দুরি, চিজ-ব্লাস্ট, এমনকি চকলেট মোমোও। প্রতিটি ফিলিং, প্রতিটি চাটনি যেন এক নতুন গল্প বলে। স্বাস্থ্যসচেতনরা বেছে নিচ্ছেন হোল-হুইট আটা ও বেশি সবজিভরা অপশন, আবার ফুডি অ্যাডভেঞ্চারপ্রেমীরা ঝুঁকছেন এক্সপেরিমেন্টাল স্বাদের দিকে।সোশ্যাল মিডিয়াতেও(Social Media) মোমো আজ স্ট্যাটাস সিম্বল #MomoLove, #MomoAddict-এর মতো হ্যাশট্যাগে(Hastag) ভরে আছে ইনস্টাগ্রাম(Instagram)। বন্ধুদের আড্ডায় বা কাপলদের ডেটে মোমো শুধু খাবার নয়, একধরনের অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। সেই অভিজ্ঞতায় আছে একসঙ্গে ভাগ করে খাওয়ার আনন্দ, ছবি তুলে পোস্ট দেওয়ার উচ্ছ্বাস, আর স্বাদের পরতে পরতে মিশে থাকা আরাম ও নস্টালজিয়া।

পাহাড়ের সরল স্বাদ আর শহরের দ্রুত ছন্দ একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে মোমোর(Momo) এই জাদু। শুধু খিদে মেটানো নয়, মোমো হয়ে উঠেছে শহুরে জীবনের এক ভিন্ন স্বাদের খাবার। যেখানে প্রতিটি কামড়ে থাকে আরাম, আনন্দ আর একটু ভালোবাসার ছোঁয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
