নিউজ পোল ব্যুরো: রাত পোহালেই জন্মাষ্টমী(Janmasthami)। গোটা দেশজুড়ে কৃষ্ণভক্তদের মধ্যে এখন সাজসজ্জা ও পুজো প্রস্তুতির ব্যস্ততা।

শহরের বাজারেও সেই রং লেগেছে। গোপাল সাজাতে, জন্মাষ্টমীর(Janmasthami) পুজোঘর সাজাতে ক্রেতাদের ভিড়ে এখন জমজমাট পরিস্থিতি। খেলনা বাঁশি, মুকুট, পাগড়ি, গোপালের পোষাক, গহনা, মাটির বাসন থেকে শুরু করে রঙিন আলো, সব কিছুই মিলছে বাজারে। বিশেষ করে স্থানীয় হস্তশিল্পের তৈরি মুকুট, পালক, মালা ও কাঁসার থালা এখন ক্রেতাদের নজর কাড়ছে। কেউ গোপালের পায়ের অলঙ্কার কিনছেন, কেউ আবার জন্মাষ্টমীর(Janmasthami) জন্য বিশেষ করে তৈরি ‘মাখন-দই’র সেট খুঁজছেন।
অন্যদিকে, পুজোর আগে গোপাল সাজানোর পাশাপাশি বাড়ির মণ্ডপ ও পুজো মঞ্চ সাজাতেও চলছে সমান উৎসাহ। রঙিন কাপড়, ফুলের মালা, আরতি থালা, ঝুলন দোল সব কিছুতেই উৎসবের আমেজ স্পষ্ট। বাজারে একদিকে কেনাকাটার ধুম, অন্যদিকে বিক্রেতাদের মুখে হাসি দু’দিকেই এখন কৃষ্ণপ্রেমের রঙ।এই উৎসবকে ঘিরে স্থানীয় মিষ্টির দোকানগুলোতেও ব্যস্ততা তুঙ্গে। সন্দেশ, লাড্ডু, ক্ষীর সবই তৈরী হচ্ছে বিশেষ আকারে । শহরের এই প্রস্তুতি দেখে একেবারে স্পষ্ট যে রাত পোহালেই শুরু হবে উৎসব। ভক্তদের কাছে জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গৃহে আনন্দ ও ভক্তিভরে কৃষ্ণের আগমন উদ্যাপনের একটি সুযোগ। তাই শহরের প্রতিটি কোণে এখন প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা, যেন রাত পোহালেই কৃষ্ণজন্মের আনন্দে ভরে উঠবে চারিদিক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
