নিউজ পোল ব্যুরো: আজকের দিনে শুধু Gen Z নয়, বরং চার-পাঁচ বছরের ছোট্ট জেন আলফারাও ক্রমাগত রিলস দেখে চলেছে (Reels addiction) । হাতে (Mobile phone) ফোন পেলেই ঘন্টার পর ঘন্টা রিলস দেখতে থাকে তারা। বাবা-মায়েরা অনেক সময়ে নিজেদের কাজের সুবিধার জন্য সন্তানদের হাতে ফোন দিয়ে দেন। কিন্তু খেয়াল রাখতে হবে, মোবাইলের (Screen time) প্রতি অতিরিক্ত আকর্ষণ ধূমপান বা অ্যালকোহলের মতোই ভয়ঙ্কর হতে পারে। বয়স কম থাকতেই যদি বাচ্চা (Mobile addiction)-এ জড়িয়ে পড়ে, তা হলে সমস্যা আরও বাড়ে। তাই এখন থেকেই সচেতন হয়ে বাচ্চাকে এই নেশা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কীভাবে, জেনে রাখুন।
আরও পড়ুন:Mamata Banerjee: উত্তরবঙ্গের উপকণ্ঠে অশান্তির গন্ধ?
ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান:
হঠাৎ করে ফোন কেড়ে নিলে সন্তান বিরক্ত বা জেদি হয়ে উঠতে পারে। তাই বুদ্ধিমানের মতো ধাপে ধাপে তার (Screen time) কমান। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন, যাতে সেই সময়ের বাইরে আর রিলস দেখা না যায়।

আউটডোর গেমস খেলতে দেওয়া
বাচ্চার মন মোবাইল থেকে সরাতে হলে বিকল্প কিছু দরকার। মাঠে দৌড়ঝাঁপ, (Outdoor games) যেমন ফুটবল, দৌড়, বা লুকোচুরি খেলায় তাদের আগ্রহী করে তুলুন। এতে শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয় এবং রিলসের প্রতি টানও কমে।
বাড়ির কাজে ব্যস্ত রাখা
যদি বাইরে খেলার সুযোগ না থাকে, তবে ঘরেই তাকে কাজে লাগান। রান্নাঘরে নিয়ে গিয়ে একসঙ্গে হালকা কিছু রান্না করা বা ঘর গোছাতে সাহায্য করাতে পারেন। এতে বাচ্চা একদিকে দায়িত্ব শিখবে, অন্যদিকে (Mobile phone) থেকে দূরে থাকবে।

হাতে-কলমে কাজ শেখানো
আজকাল অনেক মজার (DIY activities) আছে—ক্লে দিয়ে জিনিস তৈরি, আর্ট-ক্রাফট, পেইন্টিং ইত্যাদি। এগুলো শেখালে বাচ্চার সৃজনশীলতা বাড়বে এবং মোবাইলের প্রতি আগ্রহ কমবে।
বই পড়ানোর অভ্যাস তৈরি
বাচ্চার হাতে (Story books) তুলে দিন। বয়স অনুযায়ী মজাদার বা রহস্যময় গল্প দিন। প্রয়োজনে নিজের মুখে গল্প পড়ে শোনাতে পারেন। এতে শুধু পড়ার অভ্যাসই গড়ে উঠবে না, বরং মোবাইলের দুনিয়া থেকেও ধীরে ধীরে দূরে সরবে। আজকের ডিজিটাল যুগে রিলসের আকর্ষণ থেকে বাচ্চাদের পুরোপুরি দূরে রাখা কঠিন। তবে বাবা-মায়ের সচেতনতা, সময়ের সঠিক ব্যবহার ও বিকল্প ব্যস্ততা তৈরি করতে পারলেই (Reels addiction) অনেকটাই কমানো সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
