নিউজ পোল ব্যুরো: কলকাতার আকাশে এখন শুধু ফুটবলের গান। গ্যালারির চিৎকার, রাস্তার পোস্টার, ভক্তদের উত্তেজনা সব কিছুর কেন্দ্রে একটাই নাম। তবে মাঠের জাদুর বাইরে যে মানুষটি রয়েছেন, তাঁর জীবনযাপন আরও বেশি আকর্ষণীয়। ডায়েটের কড়া শাসন নয়, বরং স্বাদ, পরিবার আর অভ্যাসের মেলবন্ধনেই ধরা দেন লিওনেল মেসি (Favourite foods of Messi)। বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা তারকাদের একজন হয়েও তাঁর দৈনন্দিন জীবন আশ্চর্য রকমের সহজ। মেসি (Favourite foods of Messi) বারবার বলেছেন, খাবার মানেই তাঁর কাছে শৈশব, দেশ আর ঘরের স্বাদ। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, প্লেটে বারবার ফিরে আসে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী রান্না। বিলাসী ডায়েট চার্ট নয়, পরিচিত খাবারেই তিনি খুঁজে পান স্বস্তি।
দিনের শুরুটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকালে পরিবারের সঙ্গে একসঙ্গে প্রাতরাশে বসা মেসি (Favourite foods of Messi)-র কাছে রীতিমতো নিয়ম। আগের রাতেই টেবিল সাজানো থাকে, প্রত্যেকের বসার জায়গা নির্দিষ্ট। স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলেকে নিয়ে এই সময়টাই যেন তাঁর ব্যস্ত জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত।খাবারের কথায় এলেই উঠে আসে আসাদোর নাম। বিভিন্ন ধরনের মাংস ধীরে ধীরে সেঁকে তৈরি এই আর্জেন্টিনার জনপ্রিয় পদ মেসি (Favourite foods of Messi)-র অন্যতম প্রিয়। এর পাশাপাশি মিলানিজ়, পাস্তা তাঁর রোজকার তালিকায় থাকে। আর মিষ্টি— সেটার প্রতি দুর্বলতা তিনি নিজেই স্বীকার করেছেন। ডালচে দে লিচে কিংবা চকলেটের স্বাদে তিনি সংযম রাখলেও আনন্দটা ছাড়েন না।
পানীয় হিসেবে তাঁর পছন্দ দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ‘মেটে’ চা। তেতো স্বাদের এই চা শরীর সতেজ রাখে বলে বিশ্বাস করেন মেসি (Favourite foods of Messi)। মিষ্টি ভালোবাসলেও, দিনের অনেকটা সময় এই তেতো চায়ের সঙ্গেই কাটে তাঁর।খাবারের বাইরেও রয়েছে ছোট ছোট অভ্যাস, যা তাঁর ব্যক্তিত্বকে আলাদা করে তোলে। বাড়িতে ঢুকলেই জুতো খুলে খালি পায়ে হাঁটা— শুধু নিজের বাড়ি নয়, অন্যের বাড়িতেও একই অভ্যাস বজায় রাখেন তিনি। তাঁর মতে, এতে শরীরের ক্লান্তি দ্রুত কাটে, মনও হালকা থাকে।কলকাতার উন্মাদনা ছুঁয়ে এবার হায়দরাবাদের পথে ফুটবল-রাজপুত্র। সন্ধ্যায় ‘গোট কাপ’ প্রতিযোগিতার উদ্বোধনে হাজির থাকবেন তিনি। মাঠের বাইরে খাবার আর অভ্যাসের মধ্যেই যে তাঁর সাধারণ মানুষ হয়ে ওঠার রহস্য লুকিয়ে, সেটাই আজ ভক্তদের আরও বেশি করে টেনে নিচ্ছে এই কিংবদন্তির দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
