নিউজ পোল ব্যুরো: যুক্তি, কৌতূহল আর সৃজনশীলতার মেলবন্ধন থেকেই জন্ম নেয় নতুন আবিষ্কার। স্কুলের ক্লাসরুমে শুরু হওয়া সেই ছোট ছোট প্রশ্নই একদিন বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী। সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিজ্ঞান (Science) শিক্ষাকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Department of Science and Technology)। স্কুল থেকে কলেজ, সর্বস্তরের পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান (Science) চর্চাকে ছড়িয়ে দিতে একাধিক ফেলোশিপ ও প্রশিক্ষণ প্রকল্প চালু করা হয়েছে।
আরও পড়ুন:Karina Messi meet: যুবভারতীর ঘটনার পর মুম্বইয়ে আবেগঘন মুহূর্ত, করিনা–মেসির সাক্ষাতে চমক জেহ-এর আচরণে
আজকের দিনে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে হাতে-কলমে শেখাই হয়ে উঠছে আসল শক্তি। সেই ভাবনাকে গুরুত্ব দিয়েই ‘ইনস্পায়ার মনক’ প্রকল্পে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা নিজেদের ভাবনা, মডেল কিংবা প্রজেক্ট তুলে ধরার সুযোগ পাচ্ছে। কোনও সূত্র কী ভাবে বাস্তবে কাজে লাগানো যায়, ভবিষ্যতে তার প্রয়োগ কতটা কার্যকর হতে পারে— এই সমস্ত দিক বিচার করেই পড়ুয়াদের বাছাই করা হয়। নির্বাচিতদের প্রোটোটাইপ তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে বিজ্ঞান (Science) আর কল্পনার মাঝখানের দূরত্ব কমে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ। দ্বাদশে ভাল ফল বা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্ব দেখানো ১৭ থেকে ২২ বছরের ছাত্রীরা ‘স্কলারশিপ ফর হায়ার এডুকেশন’-এর মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নিয়মিত আর্থিক সাহায্য পান। এর সঙ্গে যুক্ত রয়েছে ইন্টার্নশিপ ও মেন্টরশিপ, যা গবেষণার জগতে প্রবেশের রাস্তা আরও প্রশস্ত করে। বিজ্ঞান (Science) নিয়ে পড়াশোনাকে শুধু ডিগ্রির মধ্যেই আটকে না রেখে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বিজ্ঞান জ্যোতি’ প্রকল্পে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞান (Science), প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এখানে শুধু ছাত্রীরাই নয়, অভিভাবকরাও কাউন্সেলিংয়ের সুযোগ পান। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, যা ভবিষ্যতে গবেষণা বা প্রযুক্তি নির্ভর পেশায় এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই উদ্যোগগুলির মাধ্যমে লক্ষাধিক পড়ুয়া উপকৃত হয়েছেন। কেন্দ্রের এই পরিকল্পিত সহায়তায় বিজ্ঞান (Science) আজ আর শুধু পরীক্ষার বিষয় নয়, বরং নতুন ভাবনার জন্মদাত্রী শক্তি হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
