নিউজ পোল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতির পর ভারত সফরের সূচিতে বদল আনতে হয় লিওনেল মেসি (messi)-কে। তড়িঘড়ি কলকাতা ছেড়ে হায়দরাবাদ হয়ে রবিবার তিনি পৌঁছন মুম্বইয়ে। সেখানেই এক বিশেষ মুহূর্তের (Karina Messi meet) সাক্ষী থাকল বলিউড। দুই পুত্র তৈমুর ও জেহ-কে নিয়ে ফুটবল মহাতারকার সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন করিনা (Karina) কপূর খান।
আরও পড়ুন:Tanya Mittal: কোরিয়া যাতায়াত থেকে আন্তর্জাতিক ব্যবসা, নতুন বিতর্কে তান্যা!
এই সাক্ষাৎ যে আগে থেকেই পরিকল্পিত ছিল, তা করিনা (Karina) নিজেই আগের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর দুই ছেলেই মেসি (messi)-র বড় ভক্ত, বিশেষ করে তৈমুর। তারকা পরিবারে জন্ম হলেও তৈমুরের ইচ্ছে ছিল প্রিয় ফুটবলারের সঙ্গে একবার দেখা করার। সেই স্বপ্নই পূরণ করলেন মা করিনা (Karina)।রবিবার দুপুরে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে আর্জেন্টিনার জার্সি গায়ে ঢোকে তৈমুর ও জেহ। মেসি (messi)-র পাশে দাঁড়িয়ে ছবি তোলার (Karina Messi meet) সুযোগ পায় তৈমুর। অন্য দিকে, মায়ের হাত ধরে দাঁড়িয়ে ছোট্ট জেহ বিস্ময়ে তাকিয়ে থাকে ফুটবল তারকার দিকে। ক্যামেরার ফ্ল্যাশের মাঝেই ধরা পড়ে সেই নিষ্পাপ কৌতূহল।
তবে আসল চমক আসে ছবি তোলার পর। মঞ্চ থেকে নামার সময় করিনা (Karina)-র হাত ধরে টান দেয় জেহ। সে কিছুতেই মেসি (messi)-কে ছেড়ে যেতে রাজি নয়। এমনকি মায়ের হাত ছেড়ে ফুটবল তারকার (Karina Messi meet) হাত ধরারও চেষ্টা করে সে। পরিস্থিতি সামলাতে প্রায় টেনেই ছেলেকে মঞ্চ থেকে নামাতে হয় করিনাকে। উপস্থিত সকলের মুখে তখন হাসি। করিনা (Karina) আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তৈমুর স্বভাবত শান্ত হলেও জেহ ভীষণ দুষ্টু। এ দিনের ঘটনাই তার প্রমাণ। অনুরাগীরাও জানেন, ক্যামেরার সামনে নানা রকম মুখভঙ্গি করে প্রায়ই নজর কেড়ে নেয় জেহ। যুবভারতীকাণ্ডের (Karina Messi meet) রেশের মাঝেই এই হৃদয়ছোঁয়া মুহূর্ত মুম্বইয়ে মেসি (messi)-র সফরকে দিল অন্য মাত্রা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
