নিউজ পোল ব্যুরো: ‘বিগ বস্ ১৯’ শেষ হওয়ার পরেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তান্যা (Tanya Mittal)। নিজেকে আধ্যাত্মিক নেটপ্রভাবী হিসেবে পরিচয় দেওয়া এই তরুণী আগেও একাধিক চমকপ্রদ দাবি করে দর্শকদের তাক লাগিয়েছিলেন। কখনও বলেছেন, তাঁর চারপাশে সর্বক্ষণ ১৫০ জন দেহরক্ষী ঘোরেন, আবার কখনও দাবি করেছেন, বিশেষ ধরনের মিষ্টি খাওয়ার জন্য তাঁকে প্রায়ই উড়ে যেতে হয় দুবাই। সেই তালিকায় এ বার যোগ হল কোরিয়ায় বড় ব্যবসা এবং সাপ্তাহিক আন্তর্জাতিক সফরের গল্প।
আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়োয় তান্যা (Tanya Mittal) দাবি করেন, প্রতি সপ্তাহেই তিনি গ্বালিয়র থেকে দিল্লি হয়ে কোরিয়ায় যাতায়াত করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কোরিয়ায় গিয়ে তিনি বিশেষ ধরনের ত্বকচর্চা করান, যার ফলেই নাকি তাঁর ত্বক এত উজ্জ্বল। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, এই যাতায়াত বা রূপচর্চা কোনও বিলাসিতা নয়, বরং তাঁর নিত্যদিনের রুটিনেরই অংশ। শুধু রূপচর্চা নয়, ওই দেশেই তাঁর বড় ব্যবসা রয়েছে বলেও দাবি করেন তান্যা (Tanya Mittal)। তাঁর কথায়, কোরিয়ায় তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন এবং ব্যবসায়িক সূত্রেই তাঁকে নিয়মিত সেখানে যেতে হয়। তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই নেটমাধ্যমে শুরু হয় নতুন করে আলোচনা ও কৌতূহল। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অল্প সময়ে এত ঘন ঘন আন্তর্জাতিক সফর কতটা বাস্তবসম্মত।
পরে জানা যায়, এই মন্তব্যগুলি আসলে একটি বিজ্ঞাপনের অংশ। এই বিজ্ঞাপনের মাধ্যমেই প্রথমবার অভিনয়ে হাতেখড়ি হল তান্যা (Tanya Mittal)-র। উল্লেখযোগ্য বিষয় হল, ‘বিগ বস্’-এ থাকার সময়েই প্রযোজক একতা কপূরের কাছ থেকেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এর আগেও রিয়্যালিটি শোয়ের ঘরে বসে নিজের জীবনযাপন নিয়ে বিস্ময়কর দাবি করেছিলেন তান্যা (Tanya Mittal)। কখনও আগ্রা থেকে বিশেষ কফি এনে তাজমহলের পিছনে বসে পান করার গল্প, আবার কখনও আড়ম্বরহীন জীবনযাপনের আড়ালে রাজকীয় অভ্যাসের কথা সব মিলিয়ে তাঁর বক্তব্য বরাবরই দর্শকদের চমকে দিয়েছে। অভিনয়ের দুনিয়ায় পা রাখার পর এই বিতর্কিত ইমেজ ভবিষ্যতে তাঁর জন্য কী বার্তা বয়ে আনে, সেটাই এখন দেখার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
