ফিগো-পুয়োলদের পায়ের জাদু দেখার অপেক্ষায় কলকাতা! ব্রাজিল,উরুগুয়ের পর এবার কি রিয়াল-বার্সা?

নিউজপোল ব্যুরো:   শহর কলকাতায় ফের বিশ্বমানের তারকাদের পায়ের জাদু দেখার অপেক্ষা, কয়েক দিন আগেই ব্রাজিল ও উরুগুয়ের ফুটবলারদের খেলায় মেতেছিল শহর। ভিনিসিয়াস জুনিয়র, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোদের ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় চমকের জল্পনা। শোনা যাচ্ছে, কলকাতায় আসতে পারে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও […]

Continue Reading

রোনাল্ডোর শাস্তি ৬ মাস থেকে কমে ১৫ দিন! পর্তুগাল ফেডারেশনের নিয়মে কোন পথে স্বস্তি সিআরসেভেনের?

নিউজপোল ব্যুরো:জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনায় বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, সর্বোচ্চ ছ’মাসের নির্বাসনের আশঙ্কা তৈরি হলেও নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট আইনি বিশেষজ্ঞের ব্যাখ্যা অনুযায়ী, তা কমে ১৫ দিনও হতে পারে। গত ৩০ সেপ্টেম্বর পর্তুগালের জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে আসেন রোনাল্ডো। […]

Continue Reading

আর্জেন্তিনার জার্সিতে শেষ ম্যাচ, আবেগে ভাসলেন লিওনেল মেসি

নিউজপোল ব্যুরো:  একটা দীর্ঘ পথের শেষ। আর্জেন্তিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে আবেগঘন বিদায় নিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার পর বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার থেমে গেল তাঁর কথা। চোখের জল মুছতে মুছতে ফিরে দেখলেন জাতীয় দলের হয়ে কাটানো অসংখ্য মুহূর্ত—সাফল্য, ব্যর্থতা, লড়াই আর শেষ পর্যন্ত বিশ্বজয়ের সেই স্বপ্নপূরণের গল্প। মেসির কাছে আর্জেন্তিনার জার্সি যে […]

Continue Reading

৭ই সেপ্টেম্বর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ইতিহাসের প্রথম ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মহারণে কাঁপবে উত্তর ২৪ পরগনা

নিউজপোল ব্যুরো: বারাসতের মাটিতে এবার লেখা হতে চলেছে ফুটবলের নতুন ইতিহাস। যে মাঠে এতদিন কলকাতা লিগের বড় ম্যাচও নিয়মিত দেখা যেত না, সেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনেই এবার মুখোমুখি হবে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামী ৭ সেপ্টেম্বরের ডার্বি ঘিরে এখন থেকেই সাজসাজ রব বারাসতে। মাঠ থেকে গ্যালারি, আলো থেকে নিরাপত্তা—সবকিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বারাসত স্টেডিয়ামে […]

Continue Reading

FIFA World Cup 2026 Final:’থিয়েটারে কেরল, জায়ান্ট স্ক্রিনে বাংলা’! বিশ্বকাপ ফাইনাল ঘিরে দুই রাজ্যের নজিরবিহীন উদ্যোগ!

সোমবার গভীর রাত পেরিয়ে মঙ্গলবার ভোরে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup 2026 Final) মুখোমুখি হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন। একদিকে লিওনেল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ অধ্যায়, অন্যদিকে স্পেনের তরুণ দলের গতি ও আগ্রাসন—সব মিলিয়ে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা। সেই আবেগে শামিল ভারতও। বিশেষ করে দেশের দুই […]

Continue Reading

আতঙ্কে স্থানীয়রা?? মাত্র পাঁচ মাসেই বেহাল দশা! লেকটাউনে দুলছে ৭০ ফুটের মেসির মূর্তি।

নিউজপোল ব্যুরোঃ মাত্র পাঁচ মাস আগে প্রবল উৎসাহের সঙ্গে উদ্বোধন করা হয়েছিল লেকটাউনের বিশালাকার লিওনেল মেসির মূর্তির। প্রাক্তন মন্ত্রী (Former Minister) সুজিত বসুর উদ্যোগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে তৈরি হওয়া প্রায় ৭০ ফুটের এই কাঠামো এখন ভয়য়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে। হাওয়ার দাপটে গোটা মূর্তিটি দুলতে শুরু করায় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি […]

Continue Reading

Tutu Bose: মোহনবাগানে মহীরুহের পতন! প্রয়াত টুটু বসু, শোকের ছায়া ময়দানে

নিউজ পোল ব্যুরো: ভারতীয় ফুটবল এবং মোহন বাগান পরিবারে নেমে এসেছে গভীর শোক। ক্লাবের অন্যতম প্রবাদপ্রতিম কর্তা স্বপনসাধন ‘টুটু’ বসু (Tutu Bose) মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতে গুরুতর […]

Continue Reading

Favourite foods of Messi: মাঠের বাইরে স্বাদের খেলাও জমে ওঠে, মেসির প্লেটে লুকিয়ে তাঁর সাধারণ জীবনের গল্প

নিউজ পোল ব্যুরো: কলকাতার আকাশে এখন শুধু ফুটবলের গান। গ্যালারির চিৎকার, রাস্তার পোস্টার, ভক্তদের উত্তেজনা সব কিছুর কেন্দ্রে একটাই নাম। তবে মাঠের জাদুর বাইরে যে মানুষটি রয়েছেন, তাঁর জীবনযাপন আরও বেশি আকর্ষণীয়। ডায়েটের কড়া শাসন নয়, বরং স্বাদ, পরিবার আর অভ্যাসের মেলবন্ধনেই ধরা দেন লিওনেল মেসি (Favourite foods of Messi)। বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা তারকাদের […]

Continue Reading

West Bengal Election: নতুন ভোট কৌশল! বঙ্গ বিজেপির ‘নরেন্দ্র কাপ’, যুব সমাজকে টার্গেট করে ফুটবল মাঠে নামছে গেরুয়া শিবির

নিউজ পোল ব্যুরো: ২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Election) সামনে রেখে রাজ্যে জনসংযোগের নতুন দিশা দেখাচ্ছে বিজেপি (BJP)। এবারে রাজনীতির ময়দানে একেবারে অন্য ছক—ফুটবল মাঠকে হাতিয়ার করে ছাত্র ও যুব সমাজের হৃদয় জয় করতে চাইছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। সেই লক্ষ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘নরেন্দ্র কাপ’এক অভিনব ফুটবল টুর্নামেন্ট (Football Tournament), যার সূচনা […]

Continue Reading

Lionel Messi: লিওনেল মেসি কি অবসর নিলেন?

সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের তালিকায় আর্জেন্টিনা দলে মারাদোনার পরেই উচ্চারিত হয় মেসির (Lionel Messi)নাম। গতকালই ছিল ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণের খেলা। সেই খেলাতেও মেসির অবদান দলের ৩ গোলের মধ্যে ২ টি। খেলার শেষে অবশেষে তিনি ভেঙে পড়লেন কান্নায়। স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মেসি আর মেসি ধ্বনি। এই ছবি যদি কোন বার্তা না দেয় তাহলে […]

Continue Reading