নিউজ পোল ব্যুরো: ২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Election) সামনে রেখে রাজ্যে জনসংযোগের নতুন দিশা দেখাচ্ছে বিজেপি (BJP)। এবারে রাজনীতির ময়দানে একেবারে অন্য ছক—ফুটবল মাঠকে হাতিয়ার করে ছাত্র ও যুব সমাজের হৃদয় জয় করতে চাইছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। সেই লক্ষ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘নরেন্দ্র কাপ’এক অভিনব ফুটবল টুর্নামেন্ট (Football Tournament), যার সূচনা হতে চলেছে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা দিবসে।
আরও পড়ুন: Prajakta Kohli: নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি, সফর বাতিল করে উদ্বেগ জানালেন অভিনেত্রী প্রাজক্তা কোলী
বুধবার সল্টলেকে (Saltlake) এক সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য রাজ্যের ছাত্র ও যুব সমাজের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা। রাজ্যের (West Bengal Election) ৪৩টি স্থানে আয়োজিত এই ‘নরেন্দ্র কাপ’-এ প্রায় ১৩০০ ক্লাব অংশ নিচ্ছে, যা নিজেই এর ব্যাপ্তি ও প্রভাব বোঝায়।

বাঙালির আবেগে জড়িয়ে থাকা ফুটবলকে কেন্দ্র করেই বিজেপি (BJP) চাইছে যুব সম্প্রদায়ের মন পেতে। মাঠের খেলাকে মাধ্যম করে তুলে ধরা হবে নেতৃত্ব, শৃঙ্খলা ও সংগঠনের বার্তা। শুধু তাই নয়, প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব, আর চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনে।
জয়ী ও রানার-আপ দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, যা টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ বাড়াবে বইকি। রাজনৈতিক কৌশলের দিক থেকে দেখলে, এটা নিঃসন্দেহে বিজেপির একটি ‘গ্রাসরুট’ লেভেলের প্রচার অভিযান। রাজনৈতিক মঞ্চ ছেড়ে এবার সরাসরি মাঠে নামছে গেরুয়া বাহিনী, তাও আবার ফুটবলের মতো আবেগঘন খেলাকে হাতিয়ার করে। প্রশ্ন উঠছে, এই অভিনব প্রয়াস কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে (West Bengal Election)? উত্তর দেবে সময়। তবে এটা পরিষ্কার, বঙ্গ রাজনীতিতে বিজেপি এবারে খেলবে মাঠে নেমে, মঞ্চে দাঁড়িয়ে নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
