Job News: ইন্ডিয়ান অয়েল ও রেলওয়েতে হাজারো শূন্যপদে নিয়োগ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited – IOCL) ইঞ্জিনিয়ার/অফিসার (Engineer/Officer Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Job News)। যোগ্য প্রার্থীরা অনলাইনে (Online Application) আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে এবং তা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল ওয়েবসাইট (Official Website – iocl.com) এর মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন: Skin Care: “পুজোর সাজ নষ্ট করবে না Pimples—ব্রণ রুখতে ৪টি সহজ উপায়”

এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (Computer Based Test – CBT) অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করা হবে ১৭ অক্টোবর এবং পরীক্ষা নেওয়া হবে ৩১ অক্টোবর। CBT-তে থাকবে ১০০টি অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন (Objective Type MCQ), প্রতিটি প্রশ্নে ১ নম্বর। ভুল উত্তর দিলে ০.২৫ মার্ক কেটে নেওয়া হবে (Negative Marking)। পরীক্ষার মোট সময় থাকবে ১৫০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার পর প্রার্থীদের বাছাই করা হবে গ্রুপ ডিসকাশন (Group Discussion), গ্রুপ টাস্ক (Group Task) এবং সবশেষে পার্সোনাল ইন্টারভিউ (Personal Interview) এর মাধ্যমে। আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং (Engineering Degree) ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত যোগ্যতা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে।

অ্যাপ্লিকেশন ফি (Application Fee):

তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের (PwBD) কোনও ফি দিতে হবে না। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা। এই টাকা ফেরতযোগ্য নয়। ক্রেডিট কার্ড (Credit Card), ডেবিট কার্ড (Debit Card) বা অনলাইন ব্যাংক ট্রানজাকশনের (Bank Transaction) মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও সেন্ট্রাল রেলওয়ে (Central Railway) অ্যাপ্রেন্টিস (Apprentice Recruitment 2025) পদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। আবেদন করতে হবে আরআরসি সিআর (RRC CR) এর ওয়েবসাইট rrccr.com এর মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে মোট ২৪১৮টি শূন্যপদে (Vacancy – 2418 Posts) শিক্ষানবিশ নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি (10th Pass) বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত বোর্ড (Recognized Board) থেকে পাশ করা থাকতে হবে।