Prayaas: শিক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সংযোজন “প্রয়াস” সম্পর্কে সামান্য আলোচনা

রাজ্য শিক্ষা

নিউজ পোল বাংলা: NCERT ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য “Prayaas” নামের একটি নতুন প্রকল্প চালু করেছে, যা নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics) ভিত্তিক গবেষণামূলক চিন্তাভাবনা এবং উদ্ভাবনকে উৎসাহিত করবে । শিক্ষার্থীরা ব্যক্তি বা জুটি হিসেবে বাস্তব সমস্যার সমাধানে গবেষণা প্রকল্প তৈরি করতে পারবে এবং নির্বাচিত হলে ৫০,০০০ টাকা অনুদান পাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি, গবেষণাকৌশল শিখতে পারবে এবং মেন্টর হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সহযোগিতা পাবে ।

ক্লাইমেট সচেতনতা: ‘Climate Quest’ অনলাইন কোর্সমহারাষ্ট্র সরকার Cambridge University Press & Assessment-এর সাথে অংশীদারিত্বে ‘Climate Quest’ নামের একটি ফ্রি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছে, যা অষ্টম থেকে দশম শ্রেণির রাজ্য সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ হবে । এটি Cambridge Zero-এর মাধ্যমে তৈরি, ভারতের জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে, শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ের শিক্ষা দান করবে এবং আবহাওয়া পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে । সফলভাবে কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীরা University of Cambridge থেকে সার্টিফিকেটও পাবে।

আরও পড়ুন: Rahul Gandhi: স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুপস্থিত রাহুল ও খাড়গে, বিজেপির কড়া কটাক্ষ, ‘জাতীয়তাবাদের মুখোশ খুলে গেল’

‘Kanyashree’ প্রকল্পে মেয়েদের বিদ্যালয় বিমুখতা স্রেফ শুন্যে নামিয়ে আনছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, UNESCO-পুরস্কৃত ‘Kanyashree’ প্রকল্প মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে dropout-র সংখা শূন্যে নামিয়ে এনেছে। মাধ্যমিক স্তরে মেয়েদের dropout স্কুলছুট-এর হার ১৬.৩% থেকে ২.৯%- এ নেমে এসেছে। উচ্চ মাধ্যমিক স্তরে ১৫.৪% থেকে ৩.২%-এ নেমেছে। কন্যাশ্রী (Kanyashree) স্কুল, কলেজ , এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু রয়েছে, এবং মেয়েদের ভোকেশনাল দক্ষতা, ক্রীড়া ও পেশাজীবনে সহায়তা দিচ্ছে । এই তিনটি উদাহরণ—গবেষণা উদারীকরণ, জলবায়ু সচেতনতা শিক্ষা ও মেয়েদের শিক্ষায় সমতা শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে আনা পরিবর্তনের সামান্য আলোচনা। এর মধ্যে কন্যাশ্রী প্রকল্পই সবচেয়ে পুরনো এবং পরিক্ষিত। তবে Prayaas সম্পর্কে শেষ উপসংহারে আসার সময় এখনও আসেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole