নিউজপোল ব্যুরো: শহর কলকাতায় ফের বিশ্বমানের তারকাদের পায়ের জাদু দেখার অপেক্ষা, কয়েক দিন আগেই ব্রাজিল ও উরুগুয়ের ফুটবলারদের খেলায় মেতেছিল শহর। ভিনিসিয়াস জুনিয়র, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোদের ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় চমকের জল্পনা। শোনা যাচ্ছে, কলকাতায় আসতে পারে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ফুটবলবিশ্বে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। দুই দলের সমর্থকদের কাছে এই লড়াই আবেগের । আর সেই দুই ক্লাবের প্রাক্তন তারকাদের দেখার সুযোগ মিলতে পারে যুবভারতী ক্রীয়াঙ্গনে। লুইস ফিগো, কার্লেস পুয়োলের মতো কিংবদন্তি ফুটবলারদের নাম ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়ছে।
আগামী ২৫নভেম্বর ২০২৬ সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটি হওয়ার কথা।তবে এই আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে উৎসাহী ফুটবল প্রেমীদের। সব ঠিকঠাক থাকলে, আন্তর্জাতিক ফুটবলের একাধিক কিংবদন্তিকে কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন কলকাতাবাসী।
২০০৮ সালে কলকাতায় খেলে গিয়েছে বার্য়ান মিউনিখ,এই বছর অক্টোবরের প্রথমে ব্রাজিল ও উরুগুয়ে, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ আবার মনে করিয়ে দেয় আন্তর্জাতিক ফুটবলের মানচিত্রে কলকাতার আকর্ষণ এখনও অটুট।
