Mohun Bagan AFC Controversy : কড়া শাস্তি পেল মোহনবাগান, একসঙ্গে নির্বাসন ও জরিমানা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ইরানে না খেলতে যাওয়ার জেরে বড় শাস্তি পেল মোহনবাগান। এশিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ ইরানে খেলতে যায়নি দিমি-কামিন্সরা। তাই মোহনবাগানকে (Mohun Bagan) কড়া শাস্তি দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। আগামী দু’বছর এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবটি। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। সঙ্গে দিতে হবে ৫০ ইউএস ডলার জরিমানা। ভারতীয় মূল্যে প্রায় ৯১ লক্ষ ৬ হাজার টাকা। মোহনবাগান সরকারি ভাবে শাস্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্লাব সূত্রে খবর, শাস্তির বিরুদ্ধে আবেদন করবেন সবুজ-মেরুন কর্তৃপক্ষ।

আরও পড়ুন:Yashasvi Jaiswal : হাস্পাতালে ভর্তি যশস্বী জয়সওয়াল

গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। সে সময় এএফসি প্রাথমিক ভাবে জানিয়েছিল, এ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ারও সম্ভাবনা ছিল। আজ এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি মোহনবাগানকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করেছে।

ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও দেশে ম্যাচ আয়োজনের আবেদন করা হয়। কিন্তু এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি। সে সময় এএফসি প্রাথমিক ভাবে জানিয়েছিল, এ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ার সম্ভাবনা ছিলই। প্রসঙ্গত, গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান। এর জন্য এসিএল ২-এর বাকি ম্যাচে আর খেলা হয়নি তাদের। এবছরও ইরানের পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল ম্যানেজমেন্ট। তাই ঝুঁকি নেওয়া হয়নি ক্লাবের তরফে। সেকারণেই শাস্তি পেতে হল মোহনবাগানকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বুধবার এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি মোহনবাগানকে দু’মরসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করেছে। মোহনবাগানকে করা জরিমানার মধ্যে ধরা রয়েছে এএফসি এবং সেপাহানের আর্থিক ক্ষতি। শাস্তির ফলে এই দু’বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও

8lএএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে পারবে না মোহনবাগান। উল্লেখ্য, গত মরসুমেও নিরাপত্তার কারণে ইরানে দল পাঠাননি সবুজ-মেরুন কর্তৃপক্ষ। ইরানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেন-সহ বেশ কয়েক জন ভারতীয় ফুটবলারও।