Sanju Samson : এশিয়া কাপের আগে বড় ধাক্কা ভারতের, হাসপাতালে ভর্তি এই তারকা ব্যাটার

ক্রীড়া

নিউল পোল ব্যুরো: সম্প্রতি ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ২০২৫ সালের এশিয়া কাপের আগে হাসপাতালে দেখা গিয়েছে। তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি জানিয়েছিলেন। এখন প্রশ্ন হল তার স্বাস্থ্য কি ভারতীয় দলের এশিয়া কাপ প্রস্তুতির উপর কোনও প্রভাব ফেলবে? তিনি এশিয়া কাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই বছর এশিয়া কাপ টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিন্তু টুর্নামেন্টের মাত্র কয়েক সপ্তাহ আগে স্যামসন-এর ফিটনেস নিয়ে উদ্বেগ বেড়েছে। তার স্ত্রী চারুলতা রমেশ সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে একটি আপডেট শেয়ার করেছেন, যা সমর্থকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে।চারুলতা জানান যে, গত ২১ আগস্ট বিকেল ৩টায় স্যামসন (Sanju Samson) হাসপাতালে ছিলেন।

আরও পড়ুন: http://Durand Cup Final:ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট, এগিয়ে কে?

আশ্চর্যজনকভাবে, কেরালা ক্রিকেট লিগ (কেসিএল) ২০২৫ এর দ্বিতীয় ম্যাচটিও একই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল। যেখানে স্যামসন-এর দল কোচি ব্লু টাইগার্স মাঠে নেমেছিল। সেই ম্যাচে তিনি মাঠে উপস্থিত ছিলেন এবং দল আদানি ত্রিভান্দ্রম রয়্যালসকে ৮ উইকেটে পরাজিত করেছিল। তবে, স্যামসন ব্যাট করার সুযোগ পাননি। কেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তবে যদি বিষয়টি গুরুতর হয় তবে এটি ভারতীয় দল এবং নির্বাচকদের জন্য উদ্বেগের বিষয় হতে পারে।সঞ্জু স্যামসন বর্তমানে কেসিএলে কোচি ব্লু টাইগার্সের অধিনায়কত্ব করছেন। তার দল ম্যাচটি ম্যাচ জিতেছে, যে তথ্য স্যামসনের স্ত্রী চারুলতা শেয়ার করেছেন। ম্যাচে তার উপস্থিতিও দেখিয়েছিল যে তিনি খেলার জন্য প্রস্তুত, তবে হাসপাতালে যাওয়ার কারণ এখনও প্রশ্নের মুখে।

বলা বাহুল্য যে, এশিয়া কাপের ঠিক আগে স্যামসন তার ব্যাটিং দক্ষতা দেখিয়েছিলেন। গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি বন্ধুত্বপূর্ণ হাই-ভোল্টেজ ম্যাচে তিনি কেসিএ সেক্রেটারি একাদশকে জয় এনে দিয়েছিলেন।

প্রথমে ব্যাট করে কেসিএ প্রেসিডেন্ট একাদশ ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান করে। এতে রোহান কুন্নুমাল ২৯ বলে ৬০ রান এবং অভিজিৎ প্রবীণ ১৮ বলে ৪৭ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে সেক্রেটারি একাদশ ১৯.৪ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে। উইকেটরক্ষক বিষ্ণু বিনোদ ২৯ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, অন্যদিকে অধিনায়ক স্যামসন ৩৬ বলে ৫৪ রান করে দলের হয়ে ভারসাম্যপূর্ণ ইনিংস খেলা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole