নিউজ পোল ব্যুরো: নতুন বছরেই শীর্ষ স্থান ফিরে পেলেন বিরাট কোহলি (Virat kohli)। সর্বশেষ ২০২১ সালের জুলাই মাসে ওয়ানডে ক্রিকেটের আইসিসি (ICC) র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় বাবর প্রায় পাঁচ বছর পর আবার শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি। নিজের চেনা ছন্দ এবং অদম্য ধারাবাহিকতার মাধ্যমে কোহলি আবারও প্রমাণ করলেন কেন তাকে ‘কিং কোহলি’ (Ning Kohli বলা হয়।
আরও পড়ুন;AFCON: আফ্রিকা নেশনস কাপে হাতাহাতির ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিএএফ
সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিরাট কোহলি এখন ওডিআই ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটার। বুধবার আইসিসির যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে এক নম্বরে রয়েছেন কোহলি। তার পয়েন্ট ৭৮৫। দ্বিতীয় স্থানে রয়েছেন ড্যারিল মিচেল। তাঁর পয়েন্ট ৭৮৪। আর তৃতীয় স্থানে নেমে গেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পয়েন্ট ৭৭৫। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ওডিআই (ODI) ম্যাচে ভাদোদরায় ৯৩ রানের এক অনবদ্য ইনিংস খেলার মাধ্যমে কোহলি সতীর্থ রোহিত শর্মাকে টপকে যান।
প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এক দিনের অধিনায়ক শুভমন গিল। ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে শ্রেয়স আয়ার। ১১ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। তাঁর পয়েন্ট ৬৫৪।

শুধু নিজের শীর্ষ পজিশনেই ফেরাননি কোহলি, আরও বেশ কিছু মাইলফলক ছুয়েছেন তিনি। এই র্যাঙ্কিং মিলিয়ে মোট ১১ বার ওয়ানডে ক্রিকেটের আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন বিরাট। তিনি এখন পর্যন্ত মোট ৮২৫ দিন র্যাঙ্কিংয়ের শীর্ষে কাটালেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

শীর্ষস্থান ফিরে পেলেও কোহলির লড়াইটা বেশ কঠিন হতে চলেছে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল মাত্র ১ পয়েন্টের ব্যবধানে তার ঠিক পরেই অবস্থান করছেন। আগামী ম্যাচগুলোতে ভালো পারফর্ম করা কোহলির জন্য ১ নম্বর স্থান ধরে রাখতে অত্যন্ত জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
৩৭ বছর বয়সে কোহলির এই ফিটনেস এবং রানের ক্ষুধা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক বড় অনুপ্রেরণা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, “কোহলি ২.০” সংস্করণটি আগের চেয়েও অনেক বেশি পরিণত এবং ধ্বংসাত্মক।
