Karnataka: ধর্মস্থল ‘গণহত্যা’ মামলায় নাটকীয় মোড়, গ্রেফতার অভিযোগকারী চিন্না, তদন্ত ঘিরে রাজনৈতিক তরজা

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ধর্মস্থল (Dharmasthala) ঘিরে আলোচিত তথাকথিত গণকবর ও যৌন নির্যাতনের অভিযোগের মামলায় এক চাঞ্চল্যকর (Karnataka) মোড় দেখা গেছে। মামলার মূল অভিযোগকারী চিন্না ওরফে সিএন চিন্নায়াকে (CN Chinnayya) গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি শপথ নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার করা সব অভিযোগই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: India Space Mission: ভারতের মহাকাশ অভিযানের নতুন দিগন্তে চন্দ্রযান-৪, নিজস্ব মহাকাশ স্টেশন ও গভীর মহাকাশ মিশনের ঘোষণা

প্রথমে নিজেকে হুইসেলব্লোয়ার (Whistleblower) দাবি করে মুখোশ পরে অভিযোগ করলেও পরে তদন্তে জানা যায়, চিন্না নিজের পরিচয় গোপন রেখে সুরক্ষা চেয়ে পুলিশের কাছে একাধিক দাবি করেন। তিনি বলেন, তিনি নাকি দক্ষিণ কন্নড় (Karnataka) জেলার এক গ্রামে গণধর্ষণের শিকার মেয়েদের লাশ কবর দিতে বাধ্য হয়েছিলেন এবং সেখানেই (Karnataka) একটি গণকবরের অস্তিত্ব রয়েছে। এমনকি তিনি থানায় একাধিক খুলি নিয়ে হাজির হন। তবে SIT (বিশেষ তদন্ত দল) তদন্তে নামে এবং একাধিক জেরা শেষে চিন্নার দাবিগুলিকে মিথ্যা বলে শনাক্ত করে। ফলে তার সুরক্ষা প্রত্যাহার করে তাকে গ্রেফতার করা হয় মিথ্যা শপথ ও ভুল তথ্য প্রদানের অভিযোগে।

এছাড়া মামলার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র সুজাতা ভাট দাবি করেছিলেন, তার মেয়ে অনন্যা নিখোঁজ, যিনি এমবিবিএস (MBBS) ছাত্রী ছিলেন। পরে তিনি নিজেই বলেন, অনন্যা এরকম কোনওদিন ছিল না। দাবি করেন, তাকে এমন কথা বলার জন্য চাপ দেওয়া হয়েছিল। এই ঘটনা ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপি (BJP) অভিযোগ করেছে, কংগ্রেস মন্দিরের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। অন্যদিকে, কংগ্রেস (Congress) পাল্টা বলে, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। ডেপুটি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি নয়, সত্যের ভিত্তিতে তদন্ত চলবে। যে দোষী, তাকেই শাস্তি পেতে হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole