India Space Mission: ভারতের মহাকাশ অভিযানের নতুন দিগন্তে চন্দ্রযান-৪, নিজস্ব মহাকাশ স্টেশন ও গভীর মহাকাশ মিশনের ঘোষণা

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ইসরো (ISRO) একসাথে তুলে ধরলেন ভারতের মহাকাশ অভিযানের (Indian Space Mission) এক উচ্চাভিলাষী ও যুগান্তকারী রোডম্যাপ! যা শুধু চাঁদ বা মঙ্গল নয়, এবার লক্ষ্য বহু দূরের নক্ষত্রপুঞ্জ ও মহাকাশে ভারতের নিজস্ব উপস্থিতি।

আরও পড়ুন: Fighter Jet: ফিফথ জেনারেশন যুদ্ধবিমানের ইঞ্জিন এবার ভারতেই! ফরাসি সংস্থা ‘সাফরান’-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে নয়া দিগন্তে দেশীয় প্রতিরক্ষা

শুক্রবার ইসরো (ISRO) জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যেই মহাকাশে স্থাপিত হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (BAS) একটি সম্পূর্ণ কার্যকর, নিজস্ব মহাকাশ কেন্দ্র। এই স্টেশনের (Indian Space Mission) প্রথম মডিউল উৎক্ষেপণ হবে ২০২৮ সালের মধ্যেই। শুধু তাই নয়, ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার সাহসী লক্ষ্যমাত্রাও স্থির করা হয়েছে।

ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন (V Narayan) বলেন, “প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ভিত্তিতেই আমরা চন্দ্রযান-৪, ভেনাস অরবিটার ও পরবর্তী প্রজন্মের লঞ্চার (NGL) তৈরি করছি। মহাকাশে ভারত তার অবস্থান এমনভাবে তৈরি করবে, যা বিশ্বের শীর্ষ মহাকাশ শক্তিগুলির সমকক্ষ।” প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে তুলে ধরেন ভারতের অতুলনীয় অগ্রগতি। “মাত্র দুই বছর আগেই আমরা ইতিহাস তৈরি করেছি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে। এবার আমাদের লক্ষ্য আরও উচ্চতর গভীর মহাকাশে অভিযান।” তিনি আরও বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের মহাকাশযাত্রী। ভারতের নিজস্ব মহাকাশচারী বাহিনী প্রস্তুত হচ্ছে এবং আমি তরুণদের আহ্বান জানাই এই অভিযানে যোগ দিন, দেশের স্বপ্নকে ডানা দিন।”

তার সাম্প্রতিক কথোপকথনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (Indian Space Mission) তেরঙ্গা উত্তোলনকারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যখন তাকে সেই দৃশ্য দেখান, সেটি ছিল এক গর্বের মুহূর্ত। ভারত এখন শুধু অনুসরণ করে না, নেতৃত্ব দিচ্ছে। সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন, বৈদ্যুতিক প্রপালশন, স্পেস হ্যাকাথন এবং রোবোটিক্স চ্যালেঞ্জ সব মিলিয়ে আগামী দশক হতে চলেছে ভারতের মহাকাশ অভিযানের সোনালি যুগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole