নিউজ পোল ব্যুরো: সম্পর্কের সুতো টানটান! তারই মাঝে নয়াদিল্লির রাজনীতির মঞ্চে দেখা গেল এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক দৃশ্যপট। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসলেন ভারতে নিযুক্ত সবচেয়ে কমবয়সী মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (Sergio Gor)। দুই দেশের মধ্যকার শুল্ক যুদ্ধের উত্তেজনার মাঝে এই সাক্ষাৎ (Sergio Gor) নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
বৈঠক ঘিরে সরগরম কূটনৈতিক মহল। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বহুচর্চিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দুর্লভ খনিজ সম্পদের ভাগাভাগির মতো কৌশলগত বিষয়। সার্জিও বৈঠকের পর তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সঙ্গে একটি অসাধারণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার নানা দিক নিয়ে কথা হয়েছে।’’
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে ছায়া ফেলেছে আমেরিকার কড়া শুল্কনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সরাসরি ঘোষণা করেছেন, রাশিয়া থেকে তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে ভারতের উপর চাপানো হয়েছে ৫০% পর্যন্ত আমদানি শুল্ক। তবে ওয়াশিংটনের তরফে আরও একটি বার্তা (Sergio Gor) স্পষ্ট—কেবল রুশ জ্বালানি নয়, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের ‘গড়িমসি’ মনোভাবও এর নেপথ্যে দায়ী।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন চাপে ভারতের কৃষিপণ্য, মাছ এবং ডেয়ারি বাজার উন্মুক্ত করতে চাওয়া হচ্ছে, যা নিয়ে রয়েছে ভারতের গভীর আপত্তি। এই কারণেই বছরের পর বছর আলোচনার পরও স্বাক্ষর হয়নি চূড়ান্ত চুক্তিতে। এই প্রেক্ষাপটে মোদী-সার্জিও বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বলেই মনে করছেন অনেকে। কূটনৈতিক স্তরে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এখন দেখার, এই আলোচনার ফলস্বরূপ বরফ গলে দুই দেশের বাণিজ্যপথে নতুন দিগন্ত খুলে যায় কি না। সম্পর্কের জট কি আদৌ খুলবে, না কি জট আরও পাকাবে, তার উত্তর সময়ই দেবে। তবে আলোচনার দরজা যে এখনও খোলা, সেটাই আপাতত বড় বার্তা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
