নিউজ পোল ব্যুরো: দুর্গাপুরে (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। অভিযুক্তরা বাংলার মাটিতে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে, যার শিকার হয়েছেন ওড়িশার (Odissa) জলেশ্বর এলাকার এক কন্যা। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং দ্রুত কঠোর পদক্ষেপের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ কামনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি।
আরও পড়ুন: MBBS Student : MBBS ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে ধর্ষণ! পশ্চিমবঙ্গ পুলিশ তদন্তে জোর
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে (Durgapur) । সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি ছাত্রী এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়ে ছিলেন। অভিযোগ, পরিকল্পনা করে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একাধিক যুবক মিলে নির্মমভাবে ধর্ষণ করে। মোবাইল কেড়ে নেওয়া হয়, অর্থ চাওয়া হয়, এমনকি শারীরিক নিগ্রহের পর রক্তাক্ত অবস্থায় ফেরত আনা হয় তাকে। ঘটনায় জড়িতদের মধ্যে একাধিক যুবকের নাম উঠে এসেছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে এবং সেই ‘বন্ধু’ নিজেও সন্দেহের আওতায়। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই কলেজ (Durgapur) কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে স্বাস্থ্য ভবন এবং তদন্তে নেমেছে জাতীয় মহিলা কমিশন।
ওড়িশার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “এই পাশবিক ঘটনায় আমি স্তম্ভিত ও ক্ষুব্ধ। পশ্চিমবঙ্গ সরকার যেন অবিলম্বে কড়া ব্যবস্থা গ্রহণ করে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমন অপরাধ সমাজে আর যেন না ঘটে, তার জন্য প্রশাসনিক দৃঢ়তা দেখানো জরুরি।”
তিনি আরও জানান, বিষয়টির গুরুত্ব বুঝে ওড়িশা সরকারের উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে তদন্তে সহযোগিতা করার জন্য। নির্যাতিতার চিকিৎসা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার বিষয়ে সবরকম সহায়তা দেবে ওড়িশা সরকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
