Bihar Assembly Election 2025: বিহারের জয় এনডিএ-র, কিন্তু বাড়তি হাওয়া যেন দিদির দিকেই!

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিহারের ভোটের ফল ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন বাক্য প্রচলিত(Bihar Assembly Election 2025) দিদি যা ভাবেন, ভারত তা ভাবে পরদিন! বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘অস্ত্র’—ব্যবহার করে ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ লোকসভা নির্বাচনে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন, সেই অস্ত্রই এবার কাজে লাগালেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা** নাম দিয়ে নীতীশ সরকার ভোটের ঠিক আগে মহিলাদের হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দেয়। প্রথম দফায় ১ কোটি ২১ লক্ষ মহিলা পান ১০ হাজার টাকা। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই হিন্দিবলয়ের মহিলাদের মধ্যে তৈরি হয় বিপুল সাড়া।

আরও পড়ুন:NDA Lead : বিহারে এনডিএ ঝড়, গিরিরাজ সিং দিলেন বাংলার ‘দখলের’ হুঁশিয়ারি, তৃণমূলের পাল্টা কড়া জবাব

ভোটের পরিসংখ্যান বলছে, বিহারে এ বার মহিলা ভোটারের উপস্থিতি পুরুষদের তুলনায় ৯ শতাংশ বেশি। মোট মিলিয়ে আগের বারের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি মহিলা বুথে যান। এর সরাসরি ফল—এনডিএ-র (NDA victory) স্পষ্ট জয় এবং আরজেডি–কংগ্রেস জোটের কার্যত ভরাডুবি। এই ফলাফল দেখেই বিজেপি বলছে—“এ বার বাংলা!” কিন্তু তৃণমূল শিবিরে ভয় নেই, বরং উল্টো—উৎসাহ। তৃণমূল নেতৃত্বের মতে, বিহারের এই ফল সংখ্যালঘু ভোটে কংগ্রেসের সম্ভাব্য উত্থানকে থামিয়ে দিল। বাংলায় মালদহ, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরে সংখ্যালঘু ভোট আরও দৃঢ় ভাবে তৃণমূলের দিকেই যাবে। তাছাড়া বিজেপি যেখানে বিহারে জোটের ভরসায় লড়েছে, বাংলায় তাদের কোনও জোট নেই। ফলে তৃণমূলের মতে ‘বোঝা’ কম এবং লড়াই সহজতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই নির্বাচনে পরিষ্কার হয়েছে, (social welfare politics) তথা মহিলাদের হাতে নগদ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষমতা দীর্ঘ দিনের প্রতিষ্ঠান বিরোধিতাও ম্লান করতে পারে। তৃণমূলও বাংলায় প্রায় ১৫ বছরের শাসন-অসন্তোষ নিয়ে ভোটে যাচ্ছিল—বিহারের অভিজ্ঞতা তাদের নতুন সাহস দিচ্ছে। যদিও প্রবীণ নেতাদের একাংশ মনে করেন, এসআইআর রিপোর্ট স্পষ্ট না-পাওয়া পর্যন্ত আত্মতুষ্টি বিপজ্জনক। তাঁদের মতে, নীতীশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রয়েছে। আরজি কর আন্দোলনে সেই ক্ষোভ প্রকাশ পেয়েছে। সবচেয়ে বড় প্রশ্নমমতা কি তবে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)-এর অঙ্ক আবার বাড়াবেন? তৃণমূলে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ভান্ডারের অর্থ বাড়তে পারে—এমন আলোচনা প্রশাসনিক মহলে শুরু হয়েছে।