নিউজ পোল ব্যুরো: রাজ্যে স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার (WB Teacher Recruitment)। খুব শীঘ্রই আরও প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, রাজ্যে শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক সংকট দূর করতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার অধীনে বিধাননগর পুরসভার অন্তর্গত তেঘরিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের উন্নতিকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিকে বাংলা মাধ্যমের পাশাপাশি সরকারিভাবে কো-এড ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুল হিসেবে গড়ে তোলার সূচনা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন : Abhishek Banerjee: ‘মহিলার উপর আক্রমণ’, শশী পাঁজা ইস্যুতে কড়া বার্তা অভিষেকের ঘটনা ভুলবে না তৃণমূল
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে (WB Teacher Recruitment)। ইতিমধ্যেই অনিশ্চয়তার মধ্যে থাকা প্রায় ২৬ হাজার প্রার্থী খুব শীঘ্রই তাদের চাকরি ফিরে পাবেন বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, এই নিয়োগেই শেষ নয়, আগামী দিনে আরও প্রায় ১৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার মান আরও উন্নত করা হবে (WB Teacher Recruitment)। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। তার অভিযোগ, মিড-ডে মিলের অর্থ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্র রাজ্যের শিক্ষাক্ষেত্রকে বঞ্চিত করছে। তবুও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। শিক্ষামন্ত্রী (Bratya Basu) অতীতের শিক্ষা নীতির সমালোচনা করে বলেন, একসময় সরকারি স্কুলগুলোতে ইংরেজি ভাষা শিক্ষা বন্ধ করে দেওয়ায় শিক্ষার ক্ষেত্রে বড় ক্ষতি হয়েছিল। তার কথায়, “তৎকালীন পরিস্থিতিতে সরকারি বিদ্যালয়গুলির অবস্থা অনেকটা ছিয়াত্তরের মন্বন্তরের মতো হয়ে গিয়েছিল।” (Bratya Basu)
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র (Mamata Banerjee) উদ্যোগে সরকারি স্কুলগুলিতে আবার বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করার ওপর জোর দেওয়া হয়েছে। তার মতে, বাংলা মাতৃভাষা হিসেবে গভীরভাবে শেখা জরুরি, তবে একই সঙ্গে ইংরেজি ও হিন্দি ভাষার জ্ঞানও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, বাগুইআটি অঞ্চলে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত তেঘরিয়া শিক্ষানিকেতন একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং পরিচালন কমিটির দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই এই বিদ্যালয়টিকে ইংরেজি মাধ্যমে উন্নীত করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় (Saugata Roy), স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi), বিধাননগর পুরসভার প্রতিনিধিরা এবং স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, এই উদ্যোগের ফলে এলাকার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও ভালো শিক্ষার সুযোগ পাবে।
