নিউজ পোল ব্যুরো: ফের ধর্ষণ কলকাতায়! এবার দক্ষিণ কলকাতার (Kasba Rape Case) এক নামী আইন কলেজের মধ্যে ঘটেছে চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ। বুধবার রাতে সাউথ কলকাতা ল কলেজের মধ্যে নির্যাতনের অভিযোগ তুলেছেন এক ছাত্রী। মূল অভিযুক্ত একজন বর্তমান ছাত্র, তার সঙ্গে জড়িত আরও একজন ছাত্র এবং একজন প্রাক্তন ছাত্র তথা কলেজের অস্থায়ী কর্মী। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এই ধর্ষণের অভিযোগে বর্তমানে তোলপাড় রাজ্য। নড়েচড়ে বসছে সরকার থেকে পুলিশ প্রসাশন। এবার কলেজগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করতে পদক্ষেপ করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।
কী করে বারবার শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন ভয়াবহ ঘটনা ঘটছে, সিসিটিভি (CCTV)-সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে সরকার। ইতিমধ্যেই রাজ্যের একাধিক কলেজ উচ্চশিক্ষা দফতরের কাছে বহিরাগতদের দাপটের কথা উল্লেখ করে অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর। তাই কলেজে বহিরাগত এবং প্রাক্তনীদের যাতায়াত নিয়ন্ত্রণ করতেও পদক্ষেপ করবে সরকার।
আরও পড়ুন:Raj Chakraborty: “লুকিয়ে পড়া সেই প্রেম আজ পর্দায়! বুদ্ধদেব গুহকে স্মরণে রাজ চক্রবর্তী!
শুক্রবার এই ঘটনা নিয়ে ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন (DPI)-এর সঙ্গে কথা হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। তারপরই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী বলেছেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত হতবাক এবং মর্মাহত। ডিপিআই কলেজের ভাইস প্রিন্সিপালকে গভর্নিং বডির (Governingbody) বৈঠক ডাকতে বলেছেন। কলেজের কোথায় নিরাপত্তার গাফিলতি ছিল, তা খুঁজে বের করতে হবে এবং কলেজের (Kasba Rape Case) নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সে জন্য যা যা পদক্ষেপ করার তা করতে হবে। পুলিশ ইতিমধ্যে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করা হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ইতিমধ্যে পুলিশ (Police) মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার আরও এক নিরাপত্তারক্ষী, যিনি ঘটনার সময় ডিউটিতে ছিলেন, তাকেও আটক করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই (Kasba Rape Case) নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে মূল্যায়নের ডাক উঠেছে।
