নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে শুরু হয়ে গেল নেট প্রবেশিকা পরীক্ষা (UGC NET)। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। চলতি বছর ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে। পরীক্ষার্থীদের সুবিধা ও স্বচ্ছতা বজায় রাখতে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৯০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছোতে হবে। কারণ প্রবেশের আগেই দেহতল্লাশি এবং নথিপত্র যাচাই করা হচ্ছে। অ্যাডমিট কার্ড ও বৈধ সরকারি পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তার কারণে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস কিংবা কোনও ধাতব সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ।
আরও পড়ুন:Hina Khan: সম্পর্কের গভীরতায় নতুন অধ্যায়, ক্যানসারের লড়াইয়ের মাঝেও ভালোবাসার শক্তিতে অটল হিনা খান
এই নিয়ম মেনেই নেট প্রবেশিকা পরীক্ষা (UGC NET) অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে। চলতি শিক্ষাবর্ষে মোট ৮৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাচাই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসে এই নেট প্রবেশিকা পরীক্ষা (UGC NET) আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং গবেষণার সুযোগ পান প্রার্থীরা। জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম।
এনটিএ সূত্রে খবর, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। সিসিটিভি নজরদারি, প্রশিক্ষিত পরীক্ষক ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পুরো প্রক্রিয়াকে নির্ভুল করার চেষ্টা করা হচ্ছে পরীক্ষার্থীদের উদ্দেশে কর্তৃপক্ষের আবেদন, নির্দেশিকা ভালো করে পড়ে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছোন এবং শান্তভাবে পরীক্ষা দিন। সব মিলিয়ে, নেট প্রবেশিকা পরীক্ষা (UGC NET) দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ গবেষক ও শিক্ষকদের বেছে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ফের শুরু হল বছরের শেষ প্রান্তে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
