নিউজ পোল ব্যুরো: ব্রিগেডের সভা (Narendra Modi Brigade Rally) ঘিরে শনিবার কলকাতায় রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। ব্রিগেডে যাওয়ার পথে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) গিরিশ পার্কের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ঘটনায় আহত হন স্বয়ং মন্ত্রীও। এই ঘটনাকে ঘিরে শনিবার সন্ধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স-এ পোস্ট (X-Handle Post) করে তিনি এই হামলার কড়া নিন্দা করেন। তার দাবি, এটি শুধুমাত্র একজন মন্ত্রীর উপর আক্রমণ নয়, বরং বাংলার প্রতিটি মহিলার উপর আঘাত। অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “এটা শুধু একজন মহিলাকে আক্রমণ নয়, বাংলার প্রত্যেক মহিলার উপরে আক্রমণ।” পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া হবে না এবং তৃণমূল কংগ্রেস এই ঘটনা ভুলবে না।
আরও পড়ুন : Dilip Ghosh : দীর্ঘ বিরতির পর মোদির সভায় দিলীপ, ব্রিগেডে চেনা মেজাজে বিজেপি নেতা
মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) উপর হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, বিজেপির কর্মী-সমর্থকরা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং ইট-পাথর ছুড়ে তাকে শারীরিকভাবে আঘাত করেছে। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi) শহরে উপস্থিত থাকায় বিজেপি কর্মীরা এমন হামলার সাহস পেয়েছে। এই প্রসঙ্গে ২০১৯ সালের ঘটনাও তুলে ধরেন অভিষেক। তিনি দাবি করেন, অমিত শাহের (Amit Shah) সভার সময় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) মূর্তি ভাঙচুরের ঘটনাও একই রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। তার কথায়, “ভাঙচুর ও উস্কানির রাজনীতি বিজেপির পুরনো অভ্যাস। বহিরাগত নেতারা বাংলায় এসে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, গিরিশ পার্ক এলাকায় মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) বাড়ির কাছে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার লাগানো ছিল। ব্রিগেড সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকরা বাস থেকে নেমে সেই পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। পরে তৃণমূল কর্মীরা ফের পোস্টার লাগাতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, এরপর বিজেপি কর্মীরা মন্ত্রীর বাড়ির দিকে ইট-পাথর ছুড়তে শুরু করে। এতে বাড়ির জানলার কাচ ভেঙে যায় এবং ইটের আঘাতে আহত হন শশী পাঁজা (Sashi Panja)। তার গলা ও কোমরে চোট লাগে বলে জানা গিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁজা (Sashi Panja) অভিযোগ করেন, তাকে খুনের চেষ্টা করা হয়েছিল। যদিও বিজেপির পাল্টা দাবি, ব্রিগেডে যাওয়ার পথে তাদের বাস লক্ষ্য করেই প্রথমে তৃণমূল কর্মীরা পাথর ছুড়তে শুরু করে। সেই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। ফলে ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে দোষারোপের পালা জারি রয়েছে।
