নিউজ পোল ব্যুরো: পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার সকালে এক্স-এ করা বিশেষ পোস্টে তিনি নেহরুকে স্মরণ করে লিখেছেন— তার জীবন, মূল্যবোধ এবং গণতান্ত্রিক আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।” স্বাধীন ভারতের নির্মাণযজ্ঞে নেহরুর অবদান যে অনস্বীকার্য, সে কথাও বার্তায় প্রতিফলিত হয়েছে। আধুনিক ভারত গঠনে তার দূরদর্শিতা এবং শিক্ষানীতির গুরুত্বের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।
আরও পড়ুন : NDA Lead : বিহারে এনডিএ ঝড়, গিরিরাজ সিং দিলেন বাংলার ‘দখলের’ হুঁশিয়ারি, তৃণমূলের পাল্টা কড়া জবাব
নেহরুর জন্মদিনেই সারা দেশে পালন করা হয় শিশু দিবস। তাই একই পোস্টে ছোটদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শিশুদের সম্ভাবনা, সৃজনশীলতা এবং নিখাদতা দেশের ভবিষ্যৎ নির্মাণের শক্তি— সেই বিশ্বাসই তার বার্তায় উঠে এসেছে। মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) লিখেছেন, “শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জীবন আরও সুন্দর হোক, তারা যেন প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভ করে।” বাংলার মুখ্যমন্ত্রী সবসময়ই শিশুদের প্রতি বিশেষ স্নেহশীল— প্রশাসনিক সভা, সরকারি কর্মসূচি বা রাজনৈতিক সমাবেশ— যে কোনও জায়গায় শিশুরা কাছে এলেই তাকে দেখা যায় সস্নেহে কোলে নিয়ে আদর করতে। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি বারবার বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে এই নতুন প্রজন্মের হাত ধরেই। তাদের শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সর্বাঙ্গীণ উন্নয়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)মতে, শিশুদের হাসি যেন অন্ধকার দূর করার আলোর মতো। তাই তাদের নিরাপদ, সুখী ও সৃজনশীল পরিবেশ দেওয়ার জন্য সমাজের সকলের এগিয়ে আসা প্রয়োজন। নেহরুর ‘চাচা নেহরু’ পরিচয়ের মতোই শিশুদের প্রতিপালন ও মর্যাদা দেওয়ার দায়িত্ব আজও দেশের প্রত্যেক নাগরিকের। নেহরুর জন্মবার্ষিকীতে একদিকে যেমন ইতিহাসকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee), তেমনই অন্যদিকে শিশু দিবসের তাৎপর্য মনে করিয়ে দিয়ে ভবিষ্যতের স্বপ্নময় ভারতের কথাও তুলে ধরলেন তার বার্তায়।
