নিউজ পোল ব্যুরো: দিল্লি হাই কোর্ট(Delhi High Court) সম্প্রতি দেশের বিলাসবহুল হোটেল এবং রেস্তোরাঁগুলির ব্যবসায়িক প্রথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আদালত সরাসরি প্রশ্ন তুলেছে, কেন ২০ টাকার জলের বোতল ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং তার ওপর অতিরিক্ত সার্ভিস চার্জও(Service Charge) নেওয়া হচ্ছে। এই আচরণকে আদালত গ্রাহকের অধিকার লঙ্ঘন হিসেবে দেখেছে।

হাই কোর্টের(High Court) বেঞ্চ প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও বলেন, রেস্তোরাঁগুলির(Restaurants)খাবারের মূল্য বাড়ানোর ক্ষেত্রে পরিষেবা এবং পরিবেশকে যুক্ত করা একটি বিষয় হতে পারে, কিন্তু সেটি স্পষ্টভাবে মেনুতে উল্লেখ করা আবশ্যক। গ্রাহককে জোর করে অতিরিক্ত চার্জ দিতে বাধ্য করা ঠিক নয়। আদালত উল্লেখ করেছে, ভালো অ্যাম্বিয়েন্স এবং পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হলে তার যথাযত ব্যাখ্যা থাকতে হবে।
আরও পড়ুন: Durand Cup Final:ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট, এগিয়ে কে?
মার্চ ২০২৫-এ দিল্লি হাই কোর্টের(Delhi High Court) এক রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, রেস্তোরাঁ এবং হোটেলগুলিতে সার্ভিস চার্জ(Service Charge) বাধ্যতামূলক নয়। এটি গ্রাহকের ইচ্ছার ওপর নির্ভর করে। এই রায়কে চ্যালেঞ্জ করে রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন এবং হোটেল ফেডারেশন আদালতে আপিল করেছিল।

শুনানিতে আদালত তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট জানিয়েছে, গ্রাহকের অধিকার রক্ষা করাই আদালতের মূল দায়িত্ব।এই রায় গ্রাহকদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করবে। ভবিষ্যতে, রেস্তোরাঁ এবং হোটেলগুলিকে তাদের ব্যবসায়িক নীতি পুনর্বিবেচনা করতে হবে। মেনুতে স্পষ্টভাবে জানাতে হবে, অতিরিক্ত চার্জ গ্রাহকের ইচ্ছা অনুযায়ী নেওয়া হচ্ছে এবং কোনো চাপ দেওয়া হবে না। আদালতের এই হুঁশিয়ারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে, যাতে গ্রাহক যেন সঠিক মূল্য দিয়ে সঠিক পরিষেবা পান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
