নিউজ পোল ব্যুরো: শীতের তীব্রতায় কার্যত কাঁপছে গোটা বাংলা (Weather Update)। উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Update) এখন শীতের দাপট চোখে পড়ার মতো। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্য জুড়ে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে পারে। প্রতিদিনই নামছে তাপমাত্রা, আর সেই সঙ্গে বাড়ছে শৈত্যপ্রবাহের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, কলকাতা-সহ (Kolkata) গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে (South Bengal Weather Update)। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আজকের পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ চলতি সপ্তাহ জুড়ে ঠান্ডা প্রায় একই রকমই বজায় থাকবে (Weather Update)।
আরও পড়ুন : Amazon Pay : বিনিয়োগ পরিষেবায় আমাজন পে, মাত্র ১ হাজার টাকায় ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৮% সুদের সুযোগ
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে (Weather Update)। পাশাপাশি হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে শীতল দিনের সতর্কতা। আবহবিদদের মতে, অন্তত ১২ জানুয়ারি পর্যন্ত এই শীতের দাপট অব্যাহত থাকবে। শুধু ঠান্ডাই নয়, কুয়াশাও বাড়াচ্ছে সমস্যার মাত্রা (Cold Wave, Fog Alert)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে (Fog Alert)।। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত, যা যান চলাচলের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করতে পারে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গে শীতের কামড় আরও তীব্র (North Bengal Weather Update)। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দুটি জায়গায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে আসার আশঙ্কা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে (Weather Update)। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি কম থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।
