নিউজ পোল ব্যুরো: আইএসএলের (ISL) দিনক্ষণ ঠিক হয়েও সংকটমুক্ত হচ্ছে না ফুটবলাররা। অর্থ সংকটে পরে বেতন কাটাছেঁড়া হতে পারে ফুটবলারদের। বেতন কমানোর জন্য ইস্টবেঙ্গল সহ একাধিক আইএসএল ক্লাব খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছে। আগের বড় ব্রডকাস্ট চুক্তি শেষ হওয়ায় ক্লাবগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। লিগের খরচ কমাতে এবং টিকে থাকতে বেতন কমানো প্রয়োজন বলে ক্লাবগুলো মনে করছে, যেখানে খেলোয়াড়দের বেতন বাজেটের বড় অংশ। এফসি গোয়া (FC Goa), ওড়িশা এফসি (Odisha FC) সহ একাধিক ক্লাব খেলোয়াড়দের সঙ্গে বেতন কমানোর জন্য আলোচনা করছে।
আরও পড়ুন:Bangladesh will have to play in India: বাংলাদেশের আবেদন খারিজ করল আইসিসি
অনেকে বেতন কমাতে রাজি হলেও, কেউ কেউ চুক্তি শেষ করার বা দল বদলের চেষ্টা করছেন, যেমন আদ্রিয়ান লুনা (Adrian Luna), নোয়াহ সাদোই (Noah Sadoi), বোরহা হেরেরা (Borja Herera), তিরির (Tiri) মত বিদেশি ফুটবলাররা ইতিমধ্যে দল ছেড়েছেন বা লোনে অন্য ক্লাবে চলে গেছেন, কারণ অনিশ্চয়তা বাড়ছে।
0
এই মরসুমে আইএসএলের প্রস্তাবিত একমাত্র কাঠামো—সিঙ্গল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে। মোট বাজেট ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এআইএফএফ (AIFF) দেবে ৪০ শতাংশ, প্রায় ৯.৭০ কোটি। অথচ এর মধ্যে মাত্র ১০ শতাংশ ফেডারেশনের টাকা। বাকি অংশ নির্ভর করছে স্পনসর পাওয়ার উপর—যা এখনও হাতেই আসেনি! সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এখানেই। এই ৯.৭০ কোটির বড় অংশ আসবে ক্লাবগুলোর পকেট থেকে। কারণ প্রতিটি দলকে দিতে হচ্ছে ১ কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি ফি। সব মিলিয়ে ক্লাবই টাকা দিচ্ছে, ক্লাবই খেলছে আর সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ‘এআইএফএফ সাপোর্ট’! আর রাজস্ব বণ্টন নয়। তাই এঅবস্থায় প্রথম ধাক্কা পড়েছে ড্রেসিংরুমে। একাধিক আইএসএল ক্লাব খেলোয়াড়দের কাছে বেতন কমানোর প্রস্তাব নিয়ে গিয়েছে। আগের ২৭৫ কোটি টাকার ব্রডকাস্ট চুক্তির সময় যে বেতনের কাঠামো তৈরি হয়েছিল, সেই সুরক্ষাবলয় এখন আর নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বিনিয়োগকারী সংস্থা নাকি বেঙ্গালুরু এফসি’র বাজেটের প্রায় ২০ শতাংশ কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা ৷ বুধবার বছরের তৃতীয় অনুশীলনের দিন দলের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ তিনি অনুশীলন শেষে আইএসএলের দিনক্ষণ ঘোষণা হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ৷ তাঁর কথায়, “লিগ হবে আমি আগেই বলেছিলাম ৷ সেটা এআইএফএফ করুক বা ক্লাবজোট ৷” তবে লিগ শুরু আনন্দ যেমন রয়েছে, তেমনই লিগ সংক্ষিপ্ত হয়ে যাওয়ায় ফুটবলারদের বেতন বা দলের বাজেট কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ সুতরাং লাল হলুদ শিবিরেও বাজেট কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
