Shubhman Gill Injury: বুধবার দলের সঙ্গেই গুয়াহাটি গেলেন শুভমান গিল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: গুয়াহাটি পৌঁছে গেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২২ নভেম্বর গুয়াহাটির স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তার আগে বুধবার গুয়াহাটি গেল ভারতীয় দল। আর দলের সঙ্গেই গুয়াহাটি গেলেন শুভমান গিল (Shubhman Gill)। সকালেই আশার বার্তা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জানানো হয়েছিল বুধবারই তিনি দলের সঙ্গে কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবেন এবং দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। বুধবার দুপুরে বোর্ডের সরকারি বিবৃতিতে জানানো হয়, ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষে ঘাড়ের ব্যথার কারণে শুভমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসার পর পরদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে।

আরও পড়ুন:cricket: রঞ্জির দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট বাংলার! অসমের সঙ্গে ড্র করে ৩ পয়েন্ট জুটল অভিমন্যুদের

বোর্ড জানিয়েছে, তাঁর ঘাড়ের চোটে চিকিৎসকেরা নিয়মিত নজর রাখবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে তিনি গুয়াহাটির টেস্টে খেলতে পারবেন কি না। অর্থাৎ ভারত অধিনায়ক এখনও ম্যাচ থেকে ছিটকে যাননি।

শনিবার ঘুম থেকে ওঠার পরই তীব্র ব্যথা অনুভব করেন শুভমন। ব্যথানাশক ওষুধ নিয়েও উপশম হয়নি। ব্যাট করতে নামার আগেও ওষুধ খেয়েছিলেন তিনি। অথচ সাইমন হারমারের তৃতীয় বলে স্লগ সুইপ করতে গিয়েই ব্যথা চরমে ওঠে। ফিজিয়ো মাঠে এসে পরীক্ষা করে তাঁকে অবিলম্বে মাঠের বাইরে পাঠান। ঘাড় ঘোরাতে না পারা এবং মেরুদণ্ডে চাপ—দুটি সমস্যাই স্পষ্ট ছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর এমআরআই করা হয় এবং দেখা যায় ঘাড়ের শক্ত হয়ে যাওয়ার আগের আঘাতের সঙ্গে মিল রয়েছে। রবিবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং দলের হোটেলে ফিরেও ম্যাচের হার দেখে মন খারাপ করেন। দুই ইনিংসেই ভারতকে ১০ জনে ব্যাট করতে হওয়ায় হতাশ হন অধিনায়ক। খেলা শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। শুভমন তাঁকে জানান, হাসপাতালে দমবন্ধ লাগছে এবং তিনি দলের সঙ্গেই থাকতে চান। সেই কারণেই দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল শুভমনকে। টিম হোটেলে ফিরে গিয়েছিলেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রবিবার হাসপাতালের বিছানায় শুয়েই দলের হার দেখতে হয়েছিল শুভমনকে। ভারত যে ভাবে ইডেন গার্ডেন্সে আড়াই দিনে টেস্ট হেরেছে তাতে মনমরা তিনি। শুভমন হয়তো ভাবছিলেন, তিনি থাকলে খেলার ফল অন্য হতে পারত। কারণ, দুই ইনিংসেই ১০ জনে ব্যাট করতে হয়েছে ভারতকে। সেই কারণেই আরও দলের সঙ্গে থাকতে চাইছেন অধিনায়ক।