Bangladesh will have to play in India: বাংলাদেশের আবেদন খারিজ করল আইসিসি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: নিরাপত্তা বা রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তোলা দাবি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে।

আরও পড়ুন:Ridhdhima Pathak: ঋদ্ধিমাকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজেই দেশের জন্য বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছেন

উল্লেখ্য, বাংলাদেশে একাধিক হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ নিহত হবার প্রতিবাদে, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার। সেই নির্দেশ তারা মেনে নেয়। সুতরাং ২০২৬ আইপিএলে (IPL) দেখা যাবে না বাংলাদেশের কোনও ক্রিকেটারকে। এরপরই , বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCB) এই সিদ্ধান্ত নেয়। আইসিসিকে (ICC) লেখা এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা ভারতে তাদের ম্যাচ খেলবে না এবং সেই ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানায়। আসলে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর বিসিবি পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি জরুরি বৈঠক ডাকে এবং পরবর্তীতে আইসিসিকে চিঠি লিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। নিজেদের দাবির পক্ষে বাংলাদেশ একটি পূর্ববর্তী ঘটনার উদাহরণও তুলে ধরে। যেখানে বিসিবি হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্টে পাকিস্তানের অংশগ্রহণের কথা উল্লেখ করে। বাংলাদেশ যুক্তি দিয়েছে যে তাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্যই এটা প্রয়োজনীয়। ক্ষোভের বশবর্তী হয়ে বাংলাদেশ সরকার এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে।, আইসিসি এখন স্পষ্টভাবে জানিয়েছে যে বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশকে ভারতে আসতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এক ভার্চুয়াল মিটিং -এ, আইসিসি জানিয়েছে, বাংলাদেশের ভারতে না খেলার কোনও বৈধ কারণ স্পষ্ট নয়।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার একমাস আগে ম্যাচ নিয়ে শুরু হয়েছে টানা পোড়েন। সূত্রের খবর, আইসিসি তরফে পরিষ্কার বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি ২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে হয়, তাহলে ভারতেই খেলতে হবে। শ্রীলঙ্কা কিংবা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ স্থানান্তরিত করা যাবে না। আর যদি তাঁরা খেলায় অংশগ্রহণ না করে, তবে পয়েন্ট কেটে নেওয়া হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ ম্যাচের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ক্রিকেটারদের বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং সমস্ত কাজ এক প্রকার শেষের দিকে। বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এই পর্যায়ে ম্যাচের ভেন্যু অন্য দেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া শ্রীলঙ্কায় সম্প্রচারের সমস্যা রয়েছে। এবার সেই সুর শোনা গেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গলাতেও।