নিউজ পোল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যশস্বী জয়সওয়াল। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy) ট্রফিতে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। ম্যাচ চলাকালীন পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করেন এই তরুণ তারকা। এরপরই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র অনুযায়ী ম্যাচ শুরুর আগে থেকেই তার পেটে যন্ত্রণা হচ্ছিল।এই অবস্থাতেই ব্যাট করতে নামেন যশস্বী। ম্যাচে ১৬ বলে ১৫ রান করেন। ব্যাট করার সময় বোঝা যাচ্ছিল তার অসস্তি হচ্ছে। ম্যাচের শেষের দিকে যশস্বীর যন্ত্রণা আরও বেড়ে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা শুরু হয় তাকে সঙ্গে সঙ্গে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান হয়েছে বলে খবর সামনে এসেছে। ‘অ্যাকিউট গ্যাসট্রোএনটেরাইটিস’ হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। বর্তমানে এই তরুণ ব্যাটসম্যানকে বিশ্রামের থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Dembele best player in Fifa: ফিফার বর্ষসেরা সেরা ফুটবলার ডেম্বেলে ও বোনমাতি
যশস্বী আউট হওয়ার পরও মুম্বাই দারুণভাবে ম্যাচে ফিরে আসে। অধিনায়ক অজিঙ্কা রাহানের অপরাজিত ৭২ রান এবং সারফরাজ খানের বিধ্বংসী ২২ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে রাজস্থানের দেওয়া ২১৭ রানের লক্ষ্য তিন উইকেট হাতে রেখে জয় পায় মুম্বাই।

চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৩ ম্যাচে ১৪৫ রান সংগ্রহ করেছেন। আইপিএলেও (IPL 2026) এই তারকা ব্যাটসম্যানকে দ্রুত ফর্মে থাকতে দেখা যায়। কিন্তু জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে জায়গা করে নিতে পারছেন না। শেষবার যশস্বী গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তবে তিনি আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে (T20 WC 2026) খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এইরকম বক্তব্যই সামনে উঠে আসে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
জয়সওয়াল বলেন, “আমার স্বপ্ন হল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। বর্তমানে আমাকে নিজের খেলার প্রতি মনোযোগ দিতে হবে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।” উল্লেখ্য বর্তমানে ভারতীয় জাতীয় টি-টোয়েন্টি দলে শুভমান গিল (Shubman Gill) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) ওপেনিং করে থাকেন। গিল এখনও পর্যন্ত দেশের জার্সিতে এই ফরম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলে তিনি রীতিমতো সমালোচনার মুখেও পড়েছেন।
