নিউজ পোল ব্যুরো: ‘ফিফা দ্য বেস্ট’ অর্থাৎ বর্ষসেরার খেতাব জিতলেন ফ্রান্সের উসমান দেম্বেলে (Ousmane Dembélé)। মহিলাদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি (Aitana Bonmatí)। চলতি বছর ব্যালন ডি’অরও-ও পেয়েছেন আইতানা।
আরও পড়ুন:Mamata Banerjee: ভোটার তালিকায় বাদ পড়া নাম খতিয়ে দেখতে নির্দেশ, বিএলএদের ডাক মুখ্যমন্ত্রীর
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় ফিফার বর্ষসেরা ফুটবল পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমকালো আয়োজনে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবারের আসরে কিছুটা ভিন্ন পথে হেঁটেছে ফিফা। মূল অনুষ্ঠান শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় সেরা গোলরক্ষক, পুসকাস অ্যাওয়ার্ড এবং ফেয়ার প্লে পুরস্কারের বিজয়ীদের নাম। পরে অনুষ্ঠানের মূল পর্বে ঘোষণা আসে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের।

লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ…২০২৪-২৫ মরশুমে একের পর এক ট্রফি জিতেছেন দেম্বেলে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল পিএসজি। সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন তিনি। অ্যাসিস্ট রয়েছে ১৬টি গোলে। অন্যদিকে, মহিলা ফুটবলারদের মধ্যে ‘বেস্ট’ হয়েছেন আইতানা বোনমাতি। স্পেনের এই ফুটবলার এক নাগাড়ে তিন বছর ‘ফিফা দ্য বেস্ট’ শিরোপা পেলেন। গত এপ্রিল মাসে বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। সে সময় এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দিয়ে তাঁর জীবন বাঁচান ডা. হারলাস-নয়কিং।সেরা গোলকিপার হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির জিয়ানলুইজি দোনারুমা। মহিলাদের ফুটবলে সেরা গোলকিপার হয়েছেন ইংল্যান্ডের হানা হ্যাম্পটন।
দশম অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। চলতি বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেলেন সান্তিয়াগো মন্তিয়েল। পুরুষদের ফুটবলে সেরা কোচ হয়েছেন পিএসজি’র লুইস এনরিকে। পুরুষদের ‘সেরা’ একাদশ দলে আছেন দোনারুমা, আসরাফ হাকিমি, উইলিয়াম পাচো, ভার্জিল ভ্যান ভাইক, নুনো মেন্দেজ, কোল পামার, জুড বেলিংহ্যাম, ভিটিনহা, পেদ্রি, ইয়ামাল ও দেম্বেলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী ও পুরুষ কোচ হয়েছেন ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।

সেরা গোলকিপার হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির জিয়ানলুইজি দোনারুমা। মহিলাদের ফুটবলে সেরা গোলকিপার হয়েছেন ইংল্যান্ডের হানা হ্যাম্পটন।
ফিফার বর্ষসেরা একাদশ (পুরুষ)
গোলকিপার: জিয়ানলুইজি ডোন্নারুম্মা।
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস
মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে
