Kolkata: নিউটাউনের পর এবার কাঁকুড়গাছি! গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে বিধ্বংসী আগুন

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: নিউটাউনের (NewTown) ঘটনার পর ফের আতঙ্ক কাঁকুড়গাছিতে (Kolkata)। বুধবার গভীর রাতে একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় সিলিন্ডার ফাটার বিকট শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখায় গোডাউনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। রাত আনুমানিক আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকল বাহিনীর চেষ্টায় বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: সরকারি প্রকল্পের টাকা পেতে আর দেরি নয়! নয়া পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বুধবার গভীর রাতে মানিকতলা এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যদিও কিছু জায়গায় এখনও পকেট ফায়ার রয়ে গেছে এবং দমকলের কাজ চলছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয়ে অনেক বাসিন্দা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক বাড়ির কাচ ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যবশত কোনও আহত বা হতাহতের খবর নেই।

উল্লেখ, একই রাতে নিউটাউনের একটি ঝুপড়িতেও আগুন লাগে, যেখানে বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরপর দুই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole