নিউজ পোল ব্যুরো: প্রসাধনী বাজারে একটু খোঁজ নিলেই দেখা যায়, আজকাল অধিকাংশ ব্র্যান্ডই জৈব এবং প্রাকৃতিক উপাদানের প্রতি বিশেষ জোর দিচ্ছে। বিজ্ঞাপনের ভাষায় বলা হয়— আমাদের মা-ঠাকুরমাদের সৌন্দর্য-রুটিন আবার ফিরে এসেছে! ব্যস্ত জীবনে আর বেসন গুলে, হলুদ বেটে বসে থাকার সময় কারও নেই। তাই রেডি-টু-ইউজ প্রোডাক্টই এখন হাতের কাছে সবচেয়ে সহজ সমাধান।
আরও পড়ুন: Andhra Pradesh Accident : নেশা’ই নিল প্রাণ! অন্ধ্রের ভয়াবহ বাস দুর্ঘটনার নেপথ্যে মত্ত বাইক আরোহীরা
তবে যে উপাদানগুলি থেকে এই সব beauty products তৈরি হয় — সেগুলি কিন্তু চাইলে ঘরেই ব্যবহার করা যায়! ওট্স, হলুদ, মধু, দুধ, কেশর কিংবা স্ট্রবেরি— নিয়মিত যত্ন নিলে এগুলিই ফিরিয়ে দিতে পারে মুখের হারানো উজ্জ্বলতা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
• উপাদানগুলির সৌন্দর্যগুণ:
হলুদ : হলুদে থাকা Curcumin ত্বকের প্রদাহ কমায় এবং অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কার্যকর। মুখের কালচে দাগ কিংবা নিস্তেজভাব দূর করতে কাঁচা হলুদ দুধ কিংবা দইয়ের সঙ্গে ব্যবহার করা হয় বহুদিন ধরেই।
ওট্স : ওট্স সমৃদ্ধ Fiber ও Vitamins-এ। ত্বক পরিষ্কার করা, ব্রণ কমানো এবং ডেড সেল দূর করে উজ্জ্বলতা বাড়াতে ওট্স বেশ কার্যকর। স্নান কিংবা exfoliation — দুই ক্ষেত্রেই এটি আদর্শ।
পেঁপে : পেঁপেতে আছে Vitamin A, Vitamin C এবং Papain Enzyme যা ত্বকের রুক্ষতা কমায় ও বয়সের ছাপ আটকাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয় নরম ও দীপ্তিময়।
ঘরোয়া ফেসমাস্ক বানানোর সহজ রেসিপি:

দুধ + মধু + ওট্স Mask:
ওট্স একটু গুঁড়ো করে কাঁচা দুধে ৫ মিনিট ভিজিয়ে নিন। নরম হলে ৩-৪ ফোঁটা মধু মেশান। পরিষ্কার মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বককে আর্দ্র রাখতে অসাধারণ।
![]()
বেসন + হলুদ + মধু:
বেসন দুধে অথবা নিমপাতা ফোটা জলে গুলে নিন। সঙ্গে হলুদবাটা ও মধু যোগ করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণ কমে।

পেঁপে + টক দই + অলিভ অয়েল Mask:
২ টেবিল চামচ পাকা পেঁপে বাটা, ১ টেবিল চামচ টকদই ও ১ টেবিল চামচ Olive Oil একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শীতে যাদের ত্বক খুব রুক্ষ হয়, তাঁদের জন্য একেবারে উপযোগী!
