Burdwan Incident: ভয়াবহ বাস দুর্ঘটনা,নিরাপত্তা অব্যবস্থায় ফুঁসছে স্থানীয়রা

জেলা

নিউজ পোল ব্যুরো : সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে(Burdwan Incident)। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। আহত অন্তত ৩৫ জন। স্থানীয়দের অভিযোগ, এই মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে প্রশাসনিক উদাসীনতা এবং সড়ক নিরাপত্তা নিয়ে চরম গাফিলতি। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে(Hospital)।

আরও পড়ুন:Donald Trump: নরওয়ের মন্ত্রীকে সরাসরি নোবেল দাবি ট্রাম্পের

ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের( Burdwan) নবাব-হাট ফাগু-পুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোলসি থানার পুলিশ(Police)। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। অভিযোগের আঙুল সোজা প্রশাসনিক প্রস্তুতির অভাবের দিকে।

বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী বিহারের বাসিন্দা। তাঁরা পুজো দিতে এসেছিলেন পশ্চিমবঙ্গে(West Bengal)। ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা(Accident) তাঁদের জীবন কেড়ে নিল। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, বহু যাত্রী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে পুলিশ প্রশাসনের ওপর। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের পর তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। বর্ধমানের এই সকাল শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি। আবারও মনে করিয়ে দিয়েছে সড়ক নিরাপত্তা অব্যবস্থার খেসারত শেষ পর্যন্ত দিতে হয় সাধারণ মানুষকেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole