Narendra Modi: স্বাধীনতার ভাষণে সংঘের জয়গান, বাংলাকে ধ্রুপদী ভাষার আসনে বসালেন মোদী

দেশ

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লার (Lal Kella) মঞ্চ থেকে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর শতবর্ষ পূর্তি সামনে রেখেই, এই হিন্দুত্ববাদী সংগঠনকে বিশ্বের ‘সবচেয়ে বড় NGO’ বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু, স্থগিত ‘মাছেল যাত্রা’

প্রধানমন্ত্রীর (Narendra Modi) ভাষণে উঠে এল সংঘের ভূমিকার প্রশংসা, “আরএসএস (RSS) ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর থেকে জাতি গঠনের কাজে তারা নিরলসভাবে যুক্ত। তারা ভারতের সেবায় আত্মনিবেদিত। এটি বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের ইতিহাস আমাদের গর্বিত করে।”

চলতি বছরই সংঘের ১০০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচি ‘সংঘ যাত্রার ১০০ বছর নতুন দিগন্ত’। দিল্লির বিজ্ঞান ভবনে হতে চলা মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। দেশের অন্যান্য বড় শহরেও অনুষ্ঠিত হবে অনুরূপ অনুষ্ঠান, যার মূল লক্ষ্য সংঘের আদর্শকে জনমানসে তুলে ধরা।

ভাষার বৈচিত্র্যে ভারতের গর্ব, প্রশংসা পেল বাংলা
ভাষণের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক ছিল ভারতের ভাষাভিত্তিক বৈচিত্র্যের স্বীকৃতি। প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “মারাঠি, অহমিয়া, বাংলা, পালি ও প্রাকৃত এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। এ ভাষাগুলোই আমাদের প্রাচীন জ্ঞানের উৎস। ভারতের প্রতিটি ভাষা আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য।”

নতুন জিএসটি সংস্কারের ইঙ্গিত, দীপাবলিতে মিলতে পারে কর ছাড়: অর্থনীতির প্রসঙ্গেও মোদী রাখলেন বড় ঘোষণা। তিনি জানালেন, “নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার শীঘ্রই চালু হবে। এতে সাধারণ মানুষের উপর করের চাপ কমবে। দীপাবলিতে মিলবে কর ছাড়ের উপহার।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole