Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু, স্থগিত ‘মাছেল যাত্রা’

দেশ

নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir Cloudburst) কিশতওয়ার জেলার চশোতিতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। আবহাওয়ার অবনতি ও দুর্গম অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসন ও উদ্ধারকারী দল।

আরও পড়ুন: PM Modi: বেসরকারি চাকরিতে ঢুকলেই ১৫ হাজার টাকা! লালকেল্লা থেকে মোদীর স্বাধীনতা দিবসের চমকপ্রদ ঘোষণা

প্রবল বৃষ্টির (Jammu Kashmir Cloudburst) ফলে বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলি যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তৎপরভাবে উদ্ধার ও ত্রাণ কাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা (Pankaj Kumar Sharma) জানিয়েছেন, বহু মানুষ এখনও নিখোঁজ, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, “ভয়াবহ পরিস্থিতি। শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অনেকেই এখনও ধ্বংসস্তূপের (Jammu Kashmir Cloudburst) নিচে আটকে থাকতে পারেন।” এই দুর্যোগের ফলে জনপ্রিয় ‘মাছেল যাত্রা’ আপাতত স্থগিত করা হয়েছে। ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই তীর্থযাত্রা প্রতিবার হাজার হাজার পুণ্যার্থীকে আকর্ষণ করে। দুর্ঘটনাটি যাত্রাপথের কাছেই হওয়ায় বহু পুণ্যার্থী ও স্বেচ্ছাসেবী এর ভুক্তভোগী হয়েছেন। কমিউনিটি কিচেনও বন্যার জলে ভেসে গিয়েছে বলে জানা গেছে। এদিকে সিআইএসএফ-এর এক আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আরও তিনজন কর্মী নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ধীরগতিতে চলছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole