Durand Derby: হতাশ সমর্থকরা, ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে ফের হাহাকার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Derby) টিকিট বন্টন নিয়ে বরাবরই অভিযোগ থাকে দর্শকমণ্ডলীর। সেটা যদি ডার্বি ম্যাচে হয়, টিকিটের চাহিদা আরও বেশি থাকে। এই বছর ডুরান্ড কাপ শুরুর আগে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে টিকিটের বন্টন কোথায়, কাকে কতটা দেওয়া হবে জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এবারও ডুরান্ড কাপের টিকিট নিয়ে হাহাকার। অনলাইন টিকিট একেবারেই শেষ হয়ে গিয়েছি। আপাতত ভরসা কাউন্টার থেকে অফলাইন টিকিটের। সেই টিকিট বিক্রি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর বক্স অফিস থেকে।

আরও পড়ুন: Sudarshan Chakra: দেশের প্রতিটি স্থানকে নিরাপদ করতে মিশন ‘সুদর্শন চক্র’-এর ঘোষণা মোদীর

রবিবার ১৭ অগাস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথমে ডুরান্ড কমিটি জানিয়েছিল, ডার্বির টিকিট (Durand Derby) আগে পাওয়া যাবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনলাইনে। দুই দলের সমর্থকরা টিকিট বুকিংয়ে চেষ্টা চালালেও তারা হতাশ হন। মূহুর্তেই ‘সোল্ড আউট’ হয়ে যায় সমস্ত টিকিট। বৃহস্পতিবার অনলাইনে মোহনবাগানের জন্য বি-৩ এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ডি-৩ টিকিট রাখা হয়েছিল। অনলাইন টিকিট কাটতে না পেরে ক্ষুব্ধ সমর্থকরা।

এবার ভরসা অফলাইন টিকিট। সেই টিকিট বিক্রি শুরু হবে ১৬ আগস্ট, সকাল ১১টা থেকে। একজন ব্যক্তি সর্বাধিক দু’টি টিকিট কিনতে পারবেন। বেশ কয়েক বছর ধরেই ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে কালোবাজারি চলছে। এবারও অনেক সমর্থক টিকিট না পাওয়ার আশঙ্কা করছেন। উল্লেখ্য, সাধারণ সমর্থজদের জন্য ডুরান্ড কাপের ডার্বিতে মোট ১৫,৩১২ টি টিকিট বিক্রি হবে। ৬২,৪৪০ টি টিকিটের মধ্যে ৩৬,৪০৩ টি টিকিট কলকাতার চার ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং ডায়মন্ড হারবারের মধ্যে ভাগ করা হয়েছে। তালিকায় রয়েছে স্পনসর, পার্টনার, রাজ্য সরকার, আর্মি এবং আইএফএও। বাকি ২৬,০৩৭ টি টিকিট বিক্রির জন্য। তার মধ্যে ১০৭২৫ টি টিকিট ইতিমধ্যেই কিনে নিয়েছে চার ক্লাব এবং আইএফএ। ফলে অফলাইন, অনলাইন মিলিয়ে টিকিট বিক্রি হবে মোট ১৫,৩১২ টি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole